ওয়েব ডেস্ক : দশেরার পর ইতিমধ্যেই ফের শুরু হয়েছে শাহরুখ খান এর ‘AskSRK’ সিজন৷ এর আগেও এই সিজন শুরু করেছিলেন কিং খান। তাঁর অনুরাগীরা ফের তাদের প্রিয় তারকাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করেছেন। সেরকমই সম্প্রতি শাহরুখের ‘AskSRK’ সিজনে এবার জনৈক ব্যক্তি ব্যাঙ্গ করে বেফাঁস মন্তব্য করেন শাহরুখ খানকে।
সম্প্রতি ‘AskSRK’ সিজন শুরু হতেই এক ব্যক্তি কিং খানকে আচমকা আলটপকা প্রশ্ন করে বসেন৷ ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন, কিং খান কি মন্নত ‘বিক্রি’ করে দেবেন? ওই ব্যক্তির প্রশ্নে খানিকটা রেগে যান শাহরুখ। তাঁর প্রশ্নের উত্তরে কিং খান বেশ কড়াভাবে জবাব দেন। তিনি বলেন, ” ভাই! মন্নত কোনওদিন বিক্রি করা যায় না। মাথা নীচু করে মন্নত (প্রার্থনা) করতে হয়। কথাটা মনে রাখলে জীবনে কিছু পাওয়া যাবে।” যদিও শাহরুখ খানের কাছ থেকে ওই জবাব পাওয়ার পর পালটা আর প্রশ্ন করেননি ওই নেটাগরিক।
প্রসঙ্গত, এই প্রথমবার নয়,এর আগেও একাধিকবার মন্নত (শাহরুখের মুম্বইয়ের বাংলো) নিয়ে নানা মন্তব্য করতে দেখা গেছে বহু মানুষকে। এমনকি মন্নতে ঘর ভাড়া পাওয়া যাবে কি না তা নিয়েও বলে ব্যাঙ্গ করা হয় কিং খানকে। যদিও প্রত্যেকবারইবেশ কড়া জবাবই দেন শাহরুখ। তবে শুধুমাত্র মন্নত নয়, মুম্বাইতে ‘মন্নত’ এর পাশাপাশি দুবাইতে ‘জন্নত’ নামে একটি বাংলো রয়েছে কিং খানের। পাশাপাশি লন্ডনেও তাঁর একটি বাড়ি রয়েছে বলেই জানা গিয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…