ক্যানসার চিকিৎসায় যেতে হবে আমেরিকায়, দুই সন্তানকে দেখতে দুবাই উড়ে গেলেন সঞ্জয় দত্ত

ওয়েব ডেস্ক : ক্যানসার চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যেই আমেরিকায় উড়ে যাবেন সঞ্জয় দত্ত ও স্ত্রী মান্যতা দত্ত। তবে আমেরিকায় যাওয়ার আগে দুই সন্তানের সাথে দেখা করে যেতে চান অভিনেতা। কিন্তু পড়াশোনার কারণে এই মূহুর্তে দুবাইতে রয়েছে সঞ্জয়ের দুই সন্তান। সেকারণে কমার্কিন মুলুকে উড়ে যাওয়ার আগে একবার নিজের দুই সন্তানদের সঙ্গে দেখা করার জন্য এদিন দুবাইতে উড়ে গেলেন অভিনেতা সঞ্জয় দত্ত।

জানা গিয়েছে, মাঝে সামান্য অসুস্থ থাকলেও বর্তমানে দিব্য আছেন অভিনেতা৷ তবে লকডাউনের পর থেকে অনেকদিন দেখা হয়নি সন্তানদের সাথে। তাই চিকিতসার জন্য আমেরিকায় যাওয়ার আগে দুবাইতে যান সঞ্জয় দত্ত। এদিকে দেশে লকডাউন শুরুর আগে থেকেই ছেলেমেয়ের সাথে দুবাইতেই ছিলেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত। কিন্তু অভিনেতার স্টেজ থ্রি ক্যানসার ধরা পড়ার পর ছেলেমেয়েদের দুবাইতে রেখে তড়িঘড়ি মুম্বইতে ফিরে আসেন তিনি।

এদিকে আমেরিকায় চিকিৎসার জন্য যাওয়ার সিদ্ধান্ত নিলেও ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে প্রথমে তাকে ভিসা দিতে চাননি ট্রাম্প সরকার। কিন্তু পরে এক বন্ধুর সহায়তায় সম্প্রতি মার্কিন মুলুকে থাকার জন্য ৫ বছরের চিকিতসা ভিসা হাতে পান সঞ্জয় দত্ত। তারপর স্থির হয় স্ত্রী মান্যতা ও বোন প্রিয়া দত্তের সাথে আমেরিকাতেই চিকিতসা হবে অভিনেতার। এদিকে আপাতত নিউ ইয়র্কেই রয়েছেন সঞ্জয় দত্তের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলা। ফলে মনে করা হচ্ছে, আমেরিকায় যাওয়ার পর ত্রিশলাও সঞ্জয় দত্ত, মান্যতা দত্তদের সঙ্গেই থাকবেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…