“চোলাই অভিযান” চালিয়ে মত্ত দাঁতাল ভেঙে ফেলল দুটি বাড়ি চলল উন্মত্ত তাণ্ডব

নিজস্ব সংবাদদাতা : আবগারি দপ্তর নয় চোলাই মদের বিরুদ্ধে এবার অভিযান চালালো হাতির পাল। রবিবার পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে হাতির পাল প্রায় ২০০লিটার চোলাই মদ তৈরির কাঁচা মাল খেয়ে ফেলেছে বলে জানা গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের নোনাশোল, কলসীভাঙ্গা, পিড়াকাটা, চাঁদড়া এলাকায় ৭০ এবং ৩০টি হাতির  পৃথক দুটি দল দাপিয়ে বেড়িয়েছে। ৭০টি হাতির পাল লালগড়ের দিকে রওনা হয়ে গেলেও ৩০ হাতির দলটি  পিড়াকাটার জয়নারায়ণপুর থেকে ফিরে এসেছে চাঁদড়া রেঞ্জের গুড়গুড়িপাল বিট এলাকায় । গতকাল সন্ধ্যা হতেই হাতির পাল ঢুকে পড়ে গুড়গুড়িপাল সংলগ্ন জঙ্গলে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবগারি দপ্তর এই এলাকায় নিয়মিত অভিযান চালায় বলে  চোলাই মদের কারবারিরা বাড়িতে মদ তৈরির উপকরণ না রেখে পার্শ্ববর্তী জঙ্গলে রেখেছিল। গন্ধ পেয়ে সেখানে হাজির হয় হাতির পাল। পেয়ে যায় প্রায় ২০০ লিটার মদ তৈরির কাঁচামাল যা স্থানীয় ভাষায় জাব বলে পরিচিত।এর মূল্য ১৫০০০হাজার টাকা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিন ঘন্টা ধরে পুরোটা খেয়ে ফেলে হাতির পাল। মত্ত হয়ে পড়ে দলের সর্দার দাঁতাল। কোনদিকে যাবে দিশেহারা হয়ে পড়ে পুরো পালটি। ওখান থেকে পালটি পৌঁছে যায় মনিদহ গ্রাম পঞ্চায়েতের মুচিবেড়িয়া এলাকায়। সেখানে এই মত্ত দাঁতালটি অসীম নায়েক ও তুলসী নায়েকের দুটি বাড়ি ভাঙে।

ক্ষতিগ্রস্ত হয় ব্যাপক ধান জমি। ভাদুলিয়া গ্রামের বাসিন্দা গঙ্গাধর হেমরম বলেন, হাতির পালটি তার পাঁচ বিঘা ধান জমি নষ্ট করেছে। ক্ষতিপূরণও ঠিক মতো পান না বলে অভিযোগ। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন বনদপ্তর ও হুলা পার্টির বিরুদ্ধে। মুচিবেড়িয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ নয়াগ্রাম গ্রামের হুলা পার্টির লোকজন হাতিগুলিকে তাদের গ্রামে ইচ্ছে করে ঢুকিয়ে দেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সূত্রের খবর বাড়ি ভাঙার পরই উত্তেজিত গ্রামবাসীরা লাঠি নিয়ে তাড়া করে হুলা পার্টির লোকজনদের। যদিও বনদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল কোনো হুলা পার্টি ঐ এলাকায় হাতি নিয়ে যায় নি। হাতির পালটি চোলাই খাওয়ায় দিশেহারা হয়ে ওই দিকে গিয়েছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…