Categories: এখন খবর

দাঁতনের গ্রাম থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় বাঘরোল, গ্রামবাসিদের সচেতনতায় সন্তোষ বনদপ্তরের

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকায় গ্রামবাসিদের সচেতনতায় উদ্ধার হল একটি বিলুপ্ত প্রজাতির প্রানী বাঘরোল বা মেছোবেড়ালের। সাধারন ভাবে  ফিশিংক্যাট বলে এই প্রানীটি ২০১৬সাল থেকেই বিলুপ্তপ্রায় প্রানীর তালিকায় নিবন্ধিকৃত হয়েছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষন কেন্দ্র বা আইইউসিএন কর্তৃক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার সকালে দাঁতন শহর থেকে ১০কিলোমিটার দুরে উত্তর আড়বোনা গ্রামের সনাতন মুর্মুর বাগান থেকে  উদ্ধার হয় এই মেছো বেড়ালটি। মুর্মু জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই বাড়ির হাঁস মুরগি উধাও হয়ে যাচ্ছিল তাই কোনও বন্যপ্রাণীর আনাগোনা হয়েছে ধরে নিয়েই খাঁচা পেতেছিলেন তাঁরা আর তাতেই মঙ্গলবার ভোরে ধরা পড়ে প্রাণীটি।

সকালে খবর পেয়ে বিভিন্ন গ্রামের  মানুষ প্রাণীটিকে দেখতে ওই গ্রামে ভীড় জমায়। এদের মধ্যেই কিছু সচেতন কিছু ব্যক্তি পুলিশ এবং বনদপ্তরে খবর দেয়। এর পরেই  বনকর্মীরা গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বনদপ্তর জানিয়েছে, ”প্রানীটির পায়ে এবং শরীরে বিভিন্ন অংশে ক্ষত রয়েছে আর সেকারনেই নিজস্ব এলাকায় শিকার করার ক্ষীপ্রতা হারিয়ে লোকালয়ে ঢুকে পড়ছিল। প্রাণীটিকে বর্তমানে বেলদা প্রানী চিকিৎসালয়ে চিকিৎসা করানো হচ্ছে। সুস্থ হলে তাকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকায় প্রানীর অস্তিত্ব জানতে পেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বন্যপ্রান বিশেষজ্ঞরা জানিয়েছেন এশিয়া, বিশেষ করে দক্ষিন এশিয়ার জলাভূমি অধ্যুষিত দেশগুলিতে সাধারনভাবে বিচরনকারী এই মেছো বেড়াল পশ্চিম বাংলার জাতীয় প্রানী হিসাবেও মর্যাদা পেয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জলাভূমি ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন আরও অনেক বিলুপ্তপ্রায় প্রানীর মতই ধিরে ধিরে শেষ করে দিচ্ছে এই প্রানীটিকেও। তবে মঙ্গলবার প্রাণীটিকে রক্ষা করতে এলাকার মানুষ যে ভাবে এগিয়ে এসেছে তাতে সন্তোষ প্রকাশ করেছে বনদপ্তর। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…