এখন খবর

‘২০২১-এ দিদি প্রার্থী হতে বললেও রাজি হতাম না’ হঠাৎ কেন এই কথা দেবের মুখে?

নিউজ ডেস্ক: তৃণমূল সাংসদ দেব মঙ্গলবার বহিরাগত নেতাদেরও একহাত নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। প্রশ্ন তোলেন, এখন যাঁরা বাইরে থেকে এসে ভোট চাইছেন আমফানের সময় তাঁরা কোথায় ছিলেন? রাজনৈতিক প্রচারের পাশাপাশি করোনা বাড়তে থাকা সংক্রমণ নিয়েও উপস্থিত জনতাকে সতর্ক করেন তিনি।

সম্প্রতি তৃণমূল সাংসদ দেব জানিয়েছেন, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁকে একুশের নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিতেন তাহলে কখনই হতেন না।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট দক্ষিণ বিধানসভার ভ্যাবলার মাঠের জনসভায় একথা জানিয়েছেন দেব। এই রাজনীতির সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারছেন না।ধর্মের ভিত্তিতে মানুষের বিভাজন কিছুতেই মানতে পারছেন না।

মঙ্গলবার বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী ডা. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে গিয়েছিলেন দেব।
সেখানেই অভিনেতা-সাংসদ দেব বলেন, “আজকের রাজনীতি একেবারে আলাদা। বিশ্বাস করুন, ২০২১-এ দিদি যদি আমাকে বলতেন দেব ২০২১-এ তুমি প্রার্থী হও। আমি না বলতাম। আজকের রাজনীতি একেবারে আলাদা। কারণ আজকে আমি খাপ খাওয়াতে পারছি না। বুঝেই উঠতে পারছি না এটা কীসের নির্বাচন। আজকে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। এদিকে হিন্দু নেতারা বোঝাচ্ছেন আপনারা সুরক্ষিত নেই। আমাদের ভোট দিন সুরক্ষা দেব। অন্যদিকে মুসলমান নেতারা মুসলিমরা ভাল নেই। আমাদের ভোট দিন সুরক্ষা দেব। তাহলে সুরক্ষিত আছে কারা?”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…