এখন খবর

মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ওয়েব ডেস্ক : দেশে করোনা সংক্রমণ ক্রমশ ঊর্ধমুখী। সংক্রমণ রুখতে দীর্ঘ লকডাউনের পর আনলক ১ এর হাত ধরে ইতিমধ্যেই খুলে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের সরকারি-বেসরকারি অফিস, ধর্মীয় স্থান, শপিং মল, রেস্তোরাঁ প্রভৃতি। স্বাভাবিক হয়ে গিয়েছে জনজীবন। তবে সরকারের তরফে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হলেও বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনাকে উপেক্ষা করেই ভিড় বাসে যাতায়াত করছেন, মুখে নেই মাস্ক। একই অবস্থা বিশ্বের বিভিন্ন দেশের। সেখানেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। জনজীবন স্বাভাবিক হওয়ায় ভয় কেটে যাচ্ছে অনেকেরই। কিন্তু এই মূহুর্তে করোনাকে অবহেলা করা একেবারেই যে উচিত নয়, তা স্পষ্ট জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এবিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর ডিজি টেডরোস জানিয়েছেন, প্রতিদিন নতুন নতুন আকার ও বিপজ্জক রূপ নিচ্ছে করোনা। সেই সাথে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে আমেরিকা ও এশিয়ায়। বাড়ছে রোগীর সংখ্যা, সেই সাথে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। গোটা বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ মানুষের করোনা হয়েছে। মারা গিয়েছেন প্রায় ৪.৫৪ লক্ষ মানুষ। তাঁর দাবি এই রোগ বহু মানুষকেই আক্রমণ করবেন। সুতরাং, করোনা থেকে বাঁচতে হলে মানতে হবে সামাজিক দূরত্ব, পড়তে হবে মাস্ক, গ্লাভস।

ইতিমধ্যে গোটা বিশ্বে করোনা আক্রাতের সংখ্যা ৮৭,৫৩,৮৫৩। মৃত ৪,৬৩,২২৫। তার সুস্থ হয়ে উঠেছেন ৪৩,৩৩,৩৯১। ভারতে আক্রান্তের সংখ্যা ৪,১০,৪৬১। মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। দেশে সুস্থতা হার ইতিমধ্যেই বেড়েছে। এই মূহুর্তে ভারতে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৫.৪৯%।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: coronaWho

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…