এখন খবর

মাঝ রাতের আগেই বসে গেল হোয়াটস্যাপ, আধ ঘন্টা নাজেহাল ব্যবহারকারীরা

অশ্লেষা চৌধুরী: হঠাৎ করে অচল হোয়াটস্যাপ। না তো ম্যাসেজ যাচ্ছে আর না ম্যাসেজ আসছে। শুক্রবার রাত প্রায় ১১ টা নাগাদ আচমকাই কাজ করা বন্ধ করে দেয় হোয়াটস্যাপ। আর হোয়াটস্যাপ বিভ্রাট দেখে বিভ্রান্ত হয়ে পড়েন লক্ষ লক্ষ ব্যবহারকারী। বেশির ভাগ মানুষেই ছুটে যান অন্য জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে।

ফেসবুকে নিজেদের ওয়ালে পোস্ট করে অনুসন্ধান করতে শুরু করেন সকলেই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা! উত্তরও আসে বেশ জলদি। হোয়াটস্যাপ কাজ না করায় মুষড়ে পড়েন ব্যবহারকারীরা। যদিও প্রায় ৩০ মিনিটের মধ্যে বিভ্রাট মুক্ত হয়ে পুনরায় কাজ করা শুরু করে দেয় হোয়াটস্যাপ। তবে কী জন্য এই বিভ্রাট তা এখনও স্পষ্ট নয়। কারণ জানতে চলছে অনুসন্ধান। তবে হোয়াটস্যাপের পাশাপাশি, কোনও ফেসবুক ও ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিছু কিছু জায়গা থেকে এই বিভ্রাটের খবর আসতে থাকে।

এদিকে হোয়াটস্যাপ কাজ না করার অন্য সামাজিক মাধ্যমে বয়ে যায় মিমসের বন্যা। উদাস ব্যক্তির ছবি পোস্ট করে কেউ কেউ লেখেন, Me when whatsapp Instagram isn’t working. দুরন্ত গতির ভিডিও পোস্ট করে একজন ট্যুইটার ব্যবহারকারী লেখেন, Everyone running to Twiitter to cheak if Instagram is down or they got hacked. কেউ বা ট্যুইটারে মজা করে লেখেন, When Instagram crashes, the people of Twitter. সবচেয়ে মজার বিষয় হল, যখন ফেসবুক, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রাম কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, তখন পেটিএমের পক্ষ থেকেও কটাক্ষ করা হয়। ট্যুইটারে পেটিএমের পক্ষ থেকে লেখা হয়, Your Internet is fine. It’s the aaps. Now you know why monopolies are a bad idea.

তবে, যত রকম মজার পোস্ট যে কেউ করে থাকুন না কেন, হোয়াটস্যাপ কিছুক্ষণের জন্য অচল হয়ে পড়ায় ব্যবহারকারীরা যে জোর ধাক্কা খায় এবং উদাস হয়ে পড়েন, সে নিয়ে দ্বিমত নেই কারও।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…