Categories: এখন খবর

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো একগুচ্ছ নতুন ফিচারস দেখে নিন কি কি সুবিধা পাবেন

ডিজিটাল ডেস্ক: ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ-এর ব্যবহারীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে এবং হোয়াটসঅ্যাপ ও তাদের ব্যবহারকারীদের জন্য প্রায়ই নতুন নতুন আপডেট এনে থাকে তাই লকডাউনের মাঝে গ্রাহকদের জন্য চারটি নতুন ফিচারসহ আনল হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে
অটো রিপ্লাই, মেসেজ সিডিউল, গ্ৰুপ ভিডিও কলিং, নতুন স্টিকার।

চলুন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ এর এই বিশেষ ফিচারগুলি দ্বারা আপনি কি সুবিধা পাবেন।

অটো রিপ্লাই :

এই ফিচারটি হোয়াটসঅ্যাপে খুব উপযোগী হবে বলে মনে করা হচ্ছে। এই নতুন ফিচারস এর মাধ্যমে  আপনার হোয়াটসঅ্যাপে আসা মেসেজের উত্তর নিজে থেকেই চলে যাবে। এই বৈশিষ্ট্যটি বিশেষত বিসনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উপযোগী। এই ফিচারটি ব্যবহার করতে, আপনাকে প্লে স্টোর থেকে Whatsapp Auto Reply অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর আপনি এই অটো রিপ্লাইয়ের সুবিধা পাবেন।

মেসেজ শিডিউল :

মেসেজ সিডিউল অপশনের মাধ্যমে আপনি কোনো মেসেজকে সিডিউল করে রাখতে পারবেন অর্থাৎ আপনি কাউকে যদি কোনো মেসেজ পাঠান তাহলে সেই মেসেজটি সেট করা টাইমে অটোমেটিক চলে যাবে প্রাপকের কাছে। এই সুবিধাটির মাধ্যমে আপনি কাউকে রাত ১২টার পর বার্থডে উইশ মেসেজ পাঠাতে পারবেন আপনাকে রাত ১২ টা অবদি জেগে থাকতেও হবে না। এরজন্য আপনাকে Whatsapp scheduler app ডাউনলোড করতে হবে।

নতুন স্টিকার :

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে হোয়াটসঅ্যাপ নতুন স্টিকার নিয়ে এসেছে। এই স্টিকার প্যাকের মধ্যে মুখে মাস্ক লাগানো স্টিকার ও পাওয়া যাবে। হু এর সাহায্য নিয়ে এই স্টিকারগুলি বানিয়েছে হোয়াটসঅ্যাপ।

গ্রুপ কলিং : 

হোয়াটসঅ্যাপ তাদের নতুন আপডেটে গ্রুপ কলিং অনেক সহজ করে দিয়েছে। এখন একটি ক্লিকেই আপনি গ্রুপ মেম্বারদের কলিংয়ে যুক্ত করতে পারেন। এছাড়াও কোম্পানি বিটা ভার্সনে ৮ জন কে কলিংয়ে যুক্ত করার সুবিধা দিচ্ছে। আগে এই সংখ্যাটি ৪ ছিল সাম্প্রতি হোয়াটসঅ্যাপ এই নতুন আপডেটটি এনেছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…