এখন ভিডিও কল হবে আরো সহজ হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার

ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ ছাড়া এখন কার জনজীবন প্রায় অচল । হোয়াটসঅ্যাপ মাঝে মাঝেই নানা রকমের আপডেট এনেই থাকে। যেহেতু করোনা ভাইরাস এর ফলে সমস্ত দেশজুড়ে চলছে লকডাউন , বিশেষ কোন কারণ ছাড়া বাইরে বেরোনো একেবারেই নিষেধ। তা বলে কি বন্ধুদের সাথে কথা বলা যাবে না ।

এই কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ একটি নতুন আপডেট এনেছে । সেটি হল এবার থেকে বন্ধুদেরকে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ভিডিও কল করতে পারেন।

এর জন্য সর্বপ্রথম আপনাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে সেখানে আপনাদের বন্ধুদেরকে এড করে নিতে হবে তারপর আপনি গ্রুপের ঠিক উপরে একটি ভিডিও কলের অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনি ভিডিও কল করতে পারবেন। আপনার সমস্ত বন্ধুদের সাথে কিন্তু এক্ষেত্রে কেবল মাত্র চারজন বন্ধুকে আপনি একসাথে ভিডিও কল করতে পারবেন।

টুইট করে একথা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটি ক্ষেত্রেই এই সুবিধাটি আপনি নিতে পারেন তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট 2.20.108 ভার্সন এ আপডেট করে নিতে হবে। এর আগেও গুজব আটকাতে হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার যোগ করেছে যেটিতে একটি ফরওয়ার্ড মেসেজ একবারের বেশি ফরওয়ার্ড করা যাবে না। এর ফলে কেও একটি মেসেজ কে বার‌ বার ফরোয়ার্ড করতে পারবে না।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…