অটোমোবাইল

রাজ্যে দাম কমবে পেট্রোল ডিজেলের! সেস প্রত্যাহার করতে চলেছে রাজ্যে

নিউজ ডেস্ক: দেশ জুড়ে যখন পেট্রোল পাম্পে মূল্য বৃদ্ধির আগুন লেগে বসে রয়েছে তখন উল্টো পথে হাঁটতে চলেছে রাজ্য। তরল জ্বালানির ওপর রাজ্য সরকার গুলি লিটার পিছু যে সেস বসিয়ে থাকে তা প্রত্যাহার করছে রাজ্য সরকার। একুশের নির্বাচনের আগে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে যে কোনো খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার তা আরও একবার প্রমান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন ঘোষণার পূর্বে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হচ্ছে প্রতিনিয়ত।এবারে তারই সঙ্গে যুক্ত হল আমজনতার রোজ দিনের প্রয়োজন পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস। সাধারণ মানুষের মুখের হাসি স্বাভাবিকভাবে আরও চওড়া হতে চলেছে।জ্বালানি তেলের দামের ওপর ১ টাকা সেস প্রত্যাহার করতে চলেছে রাজ্য সরকার। সোমবার ২২ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে এই দর কার্যকর হবে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। এরই মধ্যে জ্বালানি তেলের ওপর থেকে আংশিক সেস প্রত্যাহারের ঘোষণা করল রাজ্য। এদিন মধ্যরাত থেকে জ্বালানি তেলের দামে লিটারপিছু ১ টাকা সেস প্রত্যাহার করার ঘোষণা করেছে রাজ্য। এর ফলে পশ্চিমঙ্গে তেলের দাম লিটারে ১ টাকা করে কমতে চলেছে।

রবিবার কলকাতায় পেট্রোলের দাম ছুঁয়েছে ৯১.৭৮ টাকা। ডিজেলের দাম লিটারে ৮৪.৫৬ টাকা। বিজেপির দাবি, তেলের ওপর কর কমাক রাজ্য। পালটা তৃণমূলের দাবি ছিল, আগে কর প্রত্যাহার করুক কেন্দ্র। এই চাপানউতোরের মধ্যে রবিবার রাজ্যের তরফে আংশিক সেস প্রত্যাহারের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…