Categories: এখন খবর

বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব‍্যাঙ্কের উদ‍্যোগে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে পদযাত্রা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর ব‍্যাঙ্কের আর্থিক ও জনসেবামূলক পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে জনগণকে সচেতন করতে এবং বিভিন্ন আর্থিক দুর্নীতি বিষয়ে জনগণকে সচেতন করতে পথে নামলেন ব‍্যাংকের আধিকারিক,কর্মী এবং গ্রাহকবৃন্দ। “সজাগ ভারত, প্রগতিশীল ভারত”, এই বার্তাকে সামনে রেখে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব‍্যাংকের মেদিনীপুর রিজিওন‍্যাল অফিস, মেদিনীপুর শাখা ও রাঙামাটি শাখার যৌথ উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে।

রবিবার সকালে আয়োজিত এই পদযাত্রায় ব‍্যাঙ্কের অফিসারগণ, কর্মীবৃন্দ ও গ্রাহকগণ অংশ নেন। বিদ‍্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের কাছে অবস্থিত ব‍্যাঙ্কের রিজিওন‍্যাল অফিস থেকে এই পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় রিজিওন‍্যাল অফিসে শেষ হয়। পদযাত্রা চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে জনগণকে ব‍্যাঙ্কের বহুবিধ ঋণদান প্রকল্প,জনসেবা মূলক প্রকল্প, কৃষি ঋণ, মহিলা স্বনিযুক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ নানা বিষয়ে​ অবগত করানোর পাশাপাশি দুর্নীতি বিষয়ে জনগণকে সচেতন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব‍্যাঙ্কের রিজিওন‍্যাল ম‍্যানেজার অমল গাঙ্গুলী, দেবাশীষ মহাপাত্র প্রমুখ। উল্লেখ্য ২৭ শে অক্টোবর থেকে ২ রা নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…