Categories: এখন খবর

শুক্রবারও বৃষ্টি চলবে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে জানালো হাওয়া অফিস, শনিবার আশার আলো

নিজস্ব সংবাদদাতা : বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার ঝাঁপিয়ে পড়েছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে। দফায় দফায়  বেড়েছে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি প্রায় সারাদিনই নাগাড়ে ঝিরঝির করে বৃষ্টি চলছে। বৃষ্টিতে জনজীবন যেমন বিপর্যস্ত তেমনই চাষের ক্ষতির আশংকায় আর এরই মধ্যে আশংকা জাগিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার বৃষ্টির পরিমাণ এবং স্থায়িত্ব আরও বাড়বে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। তার জেরেই আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জেলায়। কারণ বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প পূর্ণ বাতাস ঢোকার পরিমাণ বেড়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে ২৬ তারিখ শনিবার থেকে সে ভাবে আর কোনও সতর্কতা জারি নেই। বরং কমবে বৃষ্টির পরিমাণ। আর কালীপুজোতে পরিষ্কার আকাশ দেখা যাবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। সুতরাং আরও অন্ততঃ একটা দিন বৃষ্টি ভেজা দিন কাটবে দক্ষিনবঙ্গের। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…