এখন খবর

আবহাওয়া: বঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ

নিউজ ডেস্ক: বাঙালির প্রিয় বসন্ত উৎসব খুব সামনেই।দোলের আগে কেমন থাকবে আবহাওয়া, জানালো আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। বাড়ছে রোদের তীব্রতা। আবার সামনেই হোলি, বৃষ্টির কি দেখা মিলবে হোলিতে?

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজস্থানের উপর থাকা ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে থাকা পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিম উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থানের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র ভারী বৃষ্টিপাতই নয়, সেইসঙ্গে শিলাবৃষ্টি এবং তাপমাত্রা বেশকিছুটা কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর-লাদাখের বেশকিছু জায়গায় তুষারপাত শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পশ্চিম উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লীতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে বাংলার দিকে বৃষ্টির কোন খবর আপাতত জানায়নি আবহাওয়াবিদরা। আদৌ কবে আসবে সে বিষয়ে কোন খবর নেই।

আজ বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…