আমাদের খড়গপুর সংবাদদাতা জানিয়েছেন অন্যসময় দেখা যায় শহরের এক অংশে বৃষ্টি হলেও অন্য অংশ শুকনো খটখটে থাকে। শুক্রবার তার ব্যতিক্রম হয়েছে। এদিন ইন্দা, কৌশল্যা, বারবেটিয়া থেকে ঝাপেটাপুর হয়ে আইআইটি, প্রেমবাজার, তালবাগিচা যেমন বৃষ্টি ঝরেছে। তেমনই অন্যদিকে খরিদা,মালঞ্চ নিমপুরাতেও বৃষ্টি হয়েছে সমানতালে। বসতি এলাকা তো বটেই জলে ভেসেছে গোলবাজার, গেটবাজার থেকে শুরু করে সমস্ত বাজার এলাকাই। শহরের প্রায় সর্বত্রই রাস্তা ঘাট জলে থই থই। বিকাল সাড়ে চারটা থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে রাত প্রায় সাড়ে আটটা অবধি।
আবহাওয়া দপ্তর বলছে এই অবস্থা চলতে পারে আগামী রবিবার অবধি। কারন একদিকে যেমন দক্ষিন পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশার ওপরে অবস্থান করছে। অন্যদিকে, শুক্রবার থেকেই আন্দামান সাগর ও আশেপাশের অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে। যা ইতিমধ্যেই পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছ। এর জেরে ওড়িশা ও অন্ধ্র উপকূলে সোমবার নাগাদ বৃষ্টি ও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যা ‘গতি’ নামে পরিচিত। এর জেরে অন্ধ্র সরকারের তরফে সমুদ্রে লাল সতর্কতা জারির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশ থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে এই নিম্নচাপের প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও দক্ষিনের জেলাগুলির বেশ কিছু অঞ্চলে হাল্কা বৃষ্টি হতে পারে৷
ছবি: প্রতিবেদক
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…