Categories: এখন খবর

শীতের কাঁপান শুরু খড়গপুর, মেদিনীপুর সহ দক্ষিনবঙ্গে

নিজস্ব সংবাদদাতা: ডিসেম্বরের শুরুতেই কাঁপন শুরু খড়গপুর, মেদিনীপুর সহ দক্ষিনবঙ্গে। বুধবার মধ্য রাতের পর দুই শহরের তাপমান ১২ডিগ্রি ছুঁয়ে গেছে বলে জানা যাচ্ছে। জানা গেছে গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার ফের নেমেছে তাপমাত্রার পারদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, খড়গপুর আইআইটি এবং কলাইকুন্ডার বিমান ঘাঁটি সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাওয়া অফিস অবশ্য আগেই জানান দিয়েছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা নিম্নমুখী হতে চলেছে। মিলে গেল সেই পূর্বাভাসই। বৃহস্পতিবার দুই শহরের তাপমাত্রা কমে দাঁড়াল ১৩ ডিগ্রিরও নিচে। দুই শহর ছাড়াও  গোটা দক্ষিনবঙ্গ জুড়েই চলছে ব্যাপক ঠান্ডার দাপট।   গত মঙ্গলবারই একধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছিল আড়াই
ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির কোঠায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দীর্ঘ প্রতীক্ষার পর শীতের আমেজ উপভোগ করতে পেরেছিল খড়গপুর ও মেদিনীপুরবাসী । বুধবার বইতে শুরু করে হিমেল উত্তুরে হাওয়া।  তাপমাত্রা নামতে শুরু করে।  বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তে থাকে উত্তুরে হাওয়া। আর তার জেরে কাঁপন শুরু দুই শহরে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, হিসেব অনুযায়ী আজ মরশুমের শীতলতম দিন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার সকালে খড়গপুরের  সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস, যা ডিসেম্বরের প্রথম সপ্তাহ অনুযায়ী স্বাভাবিক। তাহলে  কি অচিরেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে দক্ষিনবঙ্গে ? তা অবশ্য এখনই স্পষ্ট করে বলা সম্ভব হয়নি আবহাওয়া দপ্তরের তরফে। সময় লাগবে আরও কিছুটা। আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রার সেরকম হেরফের হবে না বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…