সুস্বাস্থ্য বজায় রাখতে চান? তাহলে আজ থেকেই শুরু করুন কলাপাতায় খাওয়া, জেনে নিন কেন

নিউজ ডেস্ক: স্বাস্থ্য ভালো রাখতে চান? তাহলে আজ থেকেই শুরু করুন কলাপাতায় খাওয়া। হ্যাঁ, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। কলাপাতায় খেলে ধারে কাছেও ঘেঁষবে না বিপদজনক রোগ।

চিকিৎসকেরা জানাচ্ছেন, কলাপাতার রসে রয়েছে প্রচুর গুণ। আর সেই রস খাবারের সঙ্গে মিশলে ভরপুর পুষ্টি পৌঁছবে আপনার শরীরে। তার জন্য করতে হবে না কোনও অতিরিক্ত পরিশ্রম।

কলাপাতার রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ক্যাসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি ও ট্যানিন। টনিকের কাজ করে এই রস। কিন্তু অবশ্যই, কলাপাতার রস করে খাওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কলাপাতায় খেলেই অনেকটা কার্যকর হবে।

কলাপাতায় খেলে পেটের রোগ এবং তা থেকে হওয়া জ্বর, সর্দি, পায়খানার সমস্যা থেকে মুক্তি মিলবে। আপনার ধারে কাছে ঘেঁষবে না রোগ।

চিকিত্সকরা জানাচ্ছেন, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসে আশ্চর্য উপকার। কোষ্ঠকাঠিন্য, আমাশা, রক্তাল্পতা, চর্মরোগে কলাপাতার রস ম্যাজিকের মতো কাজ করে। লিভারের সমস্যার সমাধান করে। ব্লাড প্রেশার কমায়। টিবি, আন্ত্রিকের মতো রোগেও ভাল কাজ করে কলাপাতার রস।

এছাড়াও স্বাস্থ্যকর কলাপাতায় রয়েছে পলিফেনল। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। কলাপাতায় খেলে খাবারের সঙ্গে পলিফেনল মিশে পুষ্টি জোগায়। ফ্লেভার কলাপাতার গায়ে মোমের মতো একটা আবরণ থাকে। চমত্কার একটা ফ্লেভার থাকে। খাবারের সঙ্গে মিশে খাবারের স্বাদ আরও বাড়িয়ে তোলে।
এছাড়া কলাপাতা ইকো-ফ্রেন্ডলি প্লাস্টিক বা কাগজের প্লেটের চেয়ে অনেক বেশি পরিবেশ বান্ধব। ব্যবহারের পর খুব অল্প সময়ে নষ্ট হয়ে যায়। আবার স্টিলের থালা হোক বা কাঁচের প্লেট, ভাল করে ধুতে হয়। খুব ভাল করে ধুলেও সাবানের রাসায়নিক প্লেটে লেগে থাকতে পারে। কিন্তু কলাপাতায় এসবের প্রয়োজন নেই। তাই খাবারও থাকে রাসায়নিকমুক্ত। তাই সব দিক থেকেই কলাপাতা ইজ দ্য বেস্ট। আর এই সিলমোহর দিয়েছেন খোদ বিশেষজ্ঞরাও।

এবার মনে হতেই পারে আমাদের এই শহরে এলাকায় কলাপাতার সন্ধান মিলবে কোথায়! এছাড়াও এখন কলাপাতায় খাবার খাওয়ার চল তো উঠেই গিয়েছে। তবে, দক্ষিণ ভারতে এখনও প্রচলিত রয়েছে কলা পাতায় খাওয়া। গ্রাম্য এলাকায় যদিও কলাগাছের দেখা মেলে, তবে শহরে এলাকায় যদি একটু সন্ধান করা যায়, তবে পেয়ে যাবেন। আর যদি তিন বেলা নাও হয়, অন্তত একবেলার খাবার কলাপাতায় খাওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্য ঠিক রাখতে না হয় দৈনিক রুটিনে কিছুটা পরিবর্তন আনুন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…