বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

  অরুণ কুমার সাউ, মেদিনীপুর:    বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ সমূহের ৩৪  তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হলো বুধবার। এদিন বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে এই খেলার শুভ সূচনা হয়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলার শুভ সূচনা করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন নিবন্ধক জয়ন্ত নন্দী, কলা ও বাণিজ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক শিবাজীপ্রতিম বসু, বিজ্ঞান বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক সুব্রত কুমার দে এবং ছাত্র – কল্যাণ বিভাগের আধিকারিক অধ্যাপক অশোক কুমার।বিগত বছরগুলোর ন্যায় এই বছরও বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুরু হলো আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা । বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই প্রতিযোগিতাটিতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ২৯ টি কলেজ যোগদান করেছে ।অংশগ্রহণকারীছাত্র-ছাত্রীর  সংখ্যা ৩৩২ জন । ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক পৃথক ইভেন্টের আয়োজন করেছেন আয়োজকগন । ছাত্রদের জন্য মোট ১৪ টি ইভেন্ট এবং ছাত্রীদের জন্য পৃথকভাবে ১২ টি ইভেন্ট নিয়ে এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য যে, প্রান্তিক স্তরের বিশ্ববিদ্যালয় হয়েও সম্প্রতি ভিন রাজ্যের তত্ত্বাবধানে আয়োজিত অনেক প্রতিযোগিতাতেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সেরার শিরোপা পেয়েছে । বিশ্ববিদ্যালয় স্তরের এই প্রতিযোগিতা চলবে দুদিন ধরে । বৃহস্পতিবার ডিসেম্বর প্রতিযোগিতা শেষে প্রতিটি খেলায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দের হাতে পুরস্কার প্রদান করা হবে । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস আধিকারিক সুহাস বারিক মহাশয় ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…