Categories: এখন খবর

স্বামীজীর জন্ম দিবসে আর্তদের পাশে দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ

 গৌরনাথ চক্রবর্ত্তী: বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের দাঁইহাট  শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের পক্ষ   থেকে আজ সকাল থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে দাঁইহাট শহরে নেতাজির সংঘে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং পার্শ্ববর্তী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওখানে স্বদেশ মন্ত্র পাঠ করা হয়,  স্বামীজীর বাণী ও রচনা থেকে ওপাঠ করা হয়। এরপর দাঁইহাটের কালিদাস শিশু উদ্যানে স্বামী বিবেকানন্দের আরেকটি প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।  এখানেও বক্তব্য রাখেন আশ্রমের বিভিন্ন প্রতিনিধি এবং দাঁইহাট পৌরসভার কাউন্সিলররা। বেলা বারোটার সময় ননওয়াপাড়া  ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগীদের ফল, বিস্কুট ইত্যাদি বিতরণ করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুপুরে আশ্রমে স্বামী বিবেকানন্দের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।তারপর প্রায় ২৫০ জন ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন।বিকালে দাঁইহাট ও তার পাশ্ববর্তী বিভিন্ন এলাকার দুঃস্থ অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়।আশ্রমের সম্পাদক অজয় কুমার সাহা জানান,স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে দিনভর নানান অনুষ্ঠান আয়োজিত হয়।এদিন দাঁইহাট ও তার পাশ্ববর্তী এলাকার ৪০ জন দুঃস্থ অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র হিসাবে চাদর বিতরণ করা হয়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…