এখন খবর

করোনা মোকাবিলায় মানুষের পাশে থাকতে ২ কোটি টাকার অনুদান বিরাট-অনুষ্কা জুটির

নিউজ ডেস্ক: করোনা অতিমারীর সঙ্গে লড়াইয়ের জেরে ফের একবার দেশে লকডাউনের পরিস্থিতি। অর্ধেক পথচলার পরই স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। লাগাম টানা হয়েছে শ্যুটিংয়েও। ফলে অনেকটাই ব্যস্ততা কম বিরাট-অনুষ্কার। এবার করোনা মোকাবিলায় ২ কোটি টাকা অনুদান দিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা অর্থাৎ বিরুষ্কা।

গোটা দেশ এমনিতেই করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যপ্ত । তার মধ্যে চলতি বছরই তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে এই মারণ ভাইরাস। এমন পরিস্থিতিতে এই সংকট দূর করার একমাত্র উপায় ঐক্যবদ্ধভাবে লড়াই। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমনই বার্তা দিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। একই সঙ্গে করোনা মোকাবিলায় ত্রাণ সংগ্রহের জন্য অভিনব পদক্ষেপও করেছেন তাঁরা, যার শুরুটা করেছেন মোটা অঙ্কের অনুদান দিয়ে।

বিরাট-অনুষ্কার অন্য সবকিছুর থেকে বেশি করে এই বড় লড়াইকেই এখন গুরুত্ব দিচ্ছেন। সেই কারণেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে করোনা মোকাবিলার জন্য ত্রাণ সংগ্রহের মহৎ প্রয়াস করছেন এই সেলিব্রিটি দম্পতি। দেশের কঠিন সময়ে মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তাঁরা। তবে শুধুই সাহায্যের আহ্বান নয়, নিজেরাও দরাজ হস্তে সাহায্য করেছেন। করোনা মোকাবিলায় ২ কোটি টাকার অনুদান করলেন বিরাট-অনুষ্কা জুটি। জানা গিয়েছে, দুই তারকার প্রয়াসে ৭ কোটি টাকা ত্রাণ সংগ্রহ করা হবে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…