অমিতাভ বচ্চন থেকে শাহরুখ, দীপিকা অথবা কঙ্গনা! এবার ফোনেই কথা বলুন নিজের প্রিয় তারকার সাথে! Vi নিয়ে এল এক নতুন প্ল্যান

টেক ডেস্ক: রেখা নাকি অমিতাভ বচ্চন? শাহরুখ নাকি দীপিকা পাড়ুকোন অথবা কঙ্গনা রানাওত! এবার যাকেই পেতে চান ধরে ফেলুন ফোনে। ডায়াল করে কথা বলুন আপনার প্রিয় তারকারা সাথে। কথা বলতে পারেন অনির্বান ভট্টাচার্য, দেব, জিৎ, শ্রাবন্তী কিংবা শুভশ্রী, যার সঙ্গে খুশি। আজ্ঞে হ্যাঁ, এমনই নতুন প্ল্যান আনছে ভোডাফোন আইডিয়া বা Vi. প্রতিযোগিতার এই বাজারে টেলিকম সংস্থা গুলোও একে অপরকে টক্কর দিতে নতুন নতুন অফার নিয়ে আসছে। সম্প্রতি কয়েকটি বিশেষ অ্যাড অন প্যাক নিয়ে এসেছে Vi যাতে গ্রাহকরা পাবেন এমনই বিশেষ কিছু অভাবনীয় অফার।

এই প্ল্যানে আপনারা শুধু নেট নয়, এর মধ্যে আছে Star Talk, Games, Sports, এবং Contest বেনিফিট। সর্বমোট ৮টি নতুন প্ল্যান লঞ্চ করেছে Vi। তবে, আপনাদের জানিয়ে রাখি, এই প্ল্যানগুলি অ্যাড অন ক্যাটেগরিতে রাখা হলেও এদের আলাদা আলাদা বৈধতা আছে। তাই, এগুলি শুধুমাত্র বেসিক এক্সটেনশন হিসাবে আপনার চালু প্ল্যানের সঙ্গে যুক্ত হবে না। আসুন কয়েকটি প্ল্যানের ব্যাপারে জেনে নেওয়া যাক।

 

এই অ্যাড অন প্যাকে পাবেন ইউনিক বেনিফিট –
এই প্ল্যানের সঙ্গে আপনাদের জন্য থাকছে ৪টি বিশেষ বেনিফিট। প্রথমে রয়েছে ‘ Star Talk’ । এই বেনিফিটের মাধ্যমে ব্যবহারকারীরা বলিউড সেলিব্রিটির সঙ্গে কথা বলতে পারবেন লাইভ। দ্বিতীয়ত বেনিফিট অর্থাৎ Sports বেনিফিট পাচ্ছেন আপনারা এই রিচার্জের সঙ্গে। এর মাধ্যমে আপনারা এসএমএস-এর মাধ্যমে খেলার সমস্ত স্কোর দেখতে পারবেন লাইভ। এছাড়াও পাবেন স্পোর্টস সেলেবদের সঙ্গে কথা বলার সুযোগ। তৃতীয়টি হল, কনটেস্ট বেনিফিট এবং এখানে আপনি রিচার্জ, গোল্ড ভাউচার জাতীয় প্রাইজ জিততে পারেন। শেষে আছে Games বেনিফিট এবং এর মাধ্যমে আপনি প্রায় ২০০টি জনপ্রিয় গেম একেবারে অ্যাড ফ্রী ভাবে খেলতে পারবেন।

এই নতুন প্ল্যান গুলির মধ্যে অনেকগুলি টাকার পরিমানের প্ল্যান থাকছে। এর মধ্যে আছে ৩২ টাকা, ৪২ টাকা, ৪৩ টাকা, ৫২ টাকা, ৬২ টাকা, ৭২ টাকা, ৭৩ টাকা এবং ১০৩ টাকার অ্যাড অন প্যাক। ৩২ টাকার প্যাক রিচার্জ করলে আপনি পাবেন আনলিমিটেড টকটাইম, ২৮ দিনের বৈধতা এবং Games বেনিফিট। ৪২ টাকার প্ল্যানের সঙ্গে থাকছে Sports বেনিফিট এবং অফার করছে আনলিমিটেড টকটাইম ২৮ দিনের জন্য। ৪৩ টাকার প্ল্যানের সঙ্গে থাকছে আনলিমিটেড টকটাইম, ২৮ দিনের বৈধতা এবং কনটেস্ট বেনিফিট। অন্যদিকে, ৫২ টাকার প্ল্যান রিচার্জ করালে আপনি পাবেন আনলিমিটেড টকটাইম, ২৮ দিনের বৈধতা এবং Star Talk বেনিফিট।

উপরের ৪টি প্ল্যান ছাড়াও আছে আরও ৪টি প্ল্যান। এই ৪টি প্ল্যানের দাম ৬২ টাকা, ৭২ টাকা, ৭৩ টাকা এবং ১০৩ টাকা। এই ৪টি প্ল্যানের সঙ্গেও আপনি পাবেন ৮৯ দিনের বৈধতা, আনলিমিটেড টকটাইম। কিন্তু, তফাৎ শুধু বেনিফিটের ক্ষেত্রে।

যেমন, ৬২ টাকার প্ল্যানের সঙ্গে থাকছে Games বেনিফিট। ৭২ টাকার প্ল্যানের সঙ্গে থাকছে Sports বেনিফিট। ৭৩ টাকার প্ল্যানের সঙ্গে থাকছে কনটেস্ট বেনিফিট এবং শেষে ১০৩ টাকার প্ল্যানের সঙ্গে পাচ্ছেন Star Talk বেনিফিট। ইতিমধ্যেই এই সমস্ত অ্যাড অন প্যাকগুলি Vi-এর অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়ে গিয়েছে। আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দানুযায়ী প্ল্যান।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…