Categories: এখন খবর

অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া এবার স্কুটারে, শীঘ্রই বাজার কাঁপাতে আসছে Vespa

টেক ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া এবার স্কুটারে। খুব তাড়াতাড়ি দেশের বাজারে আসতে চলেছে একটি ইলেকট্রিক স্কুটার, যার নাম Vespa। জনপ্রিয় বাইক মেকার সংস্থা Piaggo ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও দিয়েগো গ্রাফি জানালেন এই তথ্য।

ইতিমধ্যেই ইউরোপের মার্কেটে পাওয়া যায় এই Vespa ইলেকট্রিক স্কুটার । কিন্তু এটি এখন অবধি আমাদের দেশে লঞ্চ হয়নি। তবে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জানিয়ে দিয়েছেন তারা তাদের Vespa ইলেকট্রিক স্কুটার ভারতীয় গ্রাহকদের চাহিদামত মডিফাই করে ভারতে লঞ্চ করবে খুব শীঘ্রই।
ইউরোপীয় মার্কেটে এখন যে Vespa ইলেকট্রিক স্কুটার পাওয়া যায় তাতে একটি ডিসি ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয় যা ৪ KWh পাওয়ার ও ২০০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই ইলেক্ট্রিক স্কুটিতে দুই ধরনের রাইডিং মোড আছে। এই ইলেকট্রিক স্কুটি আবার স্মার্ট স্কুটি। আপনি আপনার স্মার্টফোনের সাথে এই ইলেকট্রিক স্কুটি একটি অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। স্কুটিতে একটি টিএফটি স্ক্রিন আছে যাতে রাইডার ফোন বা মেসেজ এলে দেখতে পাবে। এছাড়া এই স্কুটির সাথে একটি ভয়েস অ্যাক্টিভেটেড হেলমেট পাওয়া যায়, যাতে আপনি ভয়েস কমান্ড দিলে স্কুটি সেই কাজ করবে।
কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, “ভারতে যে Vespa ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে তাতে ইউরোপের স্কুটারের ডিজাইন ও টেকনোলজি ব্যবহার করা হবে। কিন্তু এর কাজ করা হবে ভারতের বাজারে। ভারতের মার্কেটের প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা বাইরে থেকে জিনিস আনতে চাই না। ভারতের জিনিস ভারতে তৈরি হবে এবং ভারতীয় মার্কেটের চাহিদা অনুযায়ী তৈরি হবে।”

এরপর ভারতের বাজারে এই ইলেকট্রিক স্কুটি লঞ্চ হলে, তাতে কি কি পরিবর্তন আসবে সেটাই দেখার। তবে এটা নিশ্চিত, যা আসতে চলেছে তা ভারতের বাজারে প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটি হবে এবং অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর থাকবে।

তবে এই স্কুটি ভারতে লঞ্চ হতে এখনও কমপক্ষে ২ বছর লাগবে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…