Categories: এখন খবর

বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে গোপীবল্লভপুরের সবজি চাষিরা

নিজস্ব সংবাদদাতা:আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ শনিবার সকাল থেকে বৃষ্টির দাপট কমেছে। আকাশ মেঘলা থাকলেও ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকায় বৃষ্টি তেমন হয়নি। কিন্তু বৃষ্টির চাষিদের ভাবাচ্ছে ফসলের ক্ষতির ভাবনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কারণ গোপীবল্লভপুর এর পিড়াশিমূল, আলমপুর ,টোপগেড়িয়া এলাকায় ব্যাপক হারে সুবর্ণরেখা তীরবর্তী অঞ্চলে শীতের সব্জী চাষ হয়। সেই সব্জী যেমন ফুল কপি এবং বাঁধা কপির গাছগুলো নেতিয়ে পড়েছে।এই পূর্ণ বয়স্ক সব্জী নষ্টের মুখে পড়ায় এলাকার চাষিরা চিন্তার মধ্যে পড়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে সাধারণ মানুষের ও ভাবনা কয়েকদিন পর ভাইফোঁটা আর তাতে সব্জীর দাম বাড়লে পরবের সময় গাঁটের কড়ি বেশি খরচ করতে হবে।আবার বৃষ্টির ফলে গোপীবল্লভপুর এলাকায় পাকা আউশ ধান যেমন নষ্ট হচ্ছে মাঠে তেমন আমন ধানের গাছও ধানে থোড় আসার সময় জলের মধ্যে পাল্টি খেয়ে নষ্ট হচ্ছে। এলাকার চাষি সরোজ পৈড়া বলেন- আমার মাঠের অনেকটাই ধান জলের মধ্যে পড়ে গেছে,যা থেকে আর ফলনের আশা করা যায় না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…