ক্লাশ এইট পাশ করলেই সরকারি সম মর্যাদার চাকরি শিলিগুড়ি পৌর নিগমে

কাজের কথা, শিলিগুড়ি

নিজস্ব সংবাদদাতা:  এবছরই দেড়শ পৌরসভা আর সামনের বছর বিধানসভার নির্বাচন। স্বভাবতই চাকরির ঝাঁপি খুলছে রাজ্য সরকার। আগামী কয়েকমাস বিভিন্ন শুন্যপদে নিয়োগ করবেন সরকার, পাশাপাশি সৃষ্টি করা হবে নতুন কিছু পদও। চাকুরি প্রার্থী তরুন তরুনী দের জন্য এই সময়টা খুবই উজ্জ্বল ও সম্ভাবনাময়। নজর রাখতে হবে কোথায় কোন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হচ্ছে। বাংলার বেকার যুবক যুবতীর কথা মাথায় রেখে ‘ দ্য খড়গপুর পোষ্ট’ তাই চালু করছেন নতুন বিভাগ ‘কাজের কথা।’ যাঁরা এই বিষয়ে নজর রাখতে চান তারা আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারেন অথবা আমাদের নোটিফিকেশন ক্লিক করে রাখুন। সরাসরি খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে ‘ join’ অনুরোধ পাঠান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবার চলে আসুন ‘কাজের কথা’য়।   গ্রুপ ডি পদে স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল শিলিগুড়ি পুরনিগম। পাঁচটি পদে মোট ৫৫ জনকে নিয়োগ করা হবে। পদবিন্যাস: সাফাই কর্মী-৩৬,শ্রমিক-১১, পিওন-৬ , মজদুর-১ নিরপত্তারক্ষী-১
বয়স : ১৪ ফেব্রুয়ারি, ২০২০ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে হবে। বয়সের সর্বোচ্চ সীমা ৪০।
তপশিলী জাতি ও উপজাতির প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন। ৪৫ বছর পর্যন্ত তাঁরা আবেদন জানাতে পারবেন। অন্যদিকে ওবিসি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় তিন বছর ছাড় পাবেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিক্ষাগত যোগ্যতা : যে কোনও সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে। পাশাপাশি বাংলা বা নেপালি পড়তে ও লিখতে জানতে হবে।
১) সাদা কাগজে আবেদন করতে হবে। ২) সঙ্গে বায়োডেটা ও সব শংসাপত্রের সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। ৩) বায়োডেটায় একটি ছবি লাগাতে হবে। ছবিতে স্বাক্ষর করতে হবে। আবেদন করবেন এই ঠিকানায়:- কমিশনার, শিলিগুড়ি পৌর নিগম,  বাঘাযতীন  রোড, ডাক-শিলিগুড়ি, জেলা-দার্জিলিং, ডাক সূচক-৭৩৪০০১


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অথবা ইংরাজিতে, The Commissioner
Siliguri Municipal Corporation, Baghajatin Road, p.O r- Sitiguri, Disr – Darieeting,734O01
আবেদনের শেষ তারিখ : ২০ মার্চ, ২০২০, দুপুর তিনটের মধ্যে সেই আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনের সংগে প্রয়োজনীয় নথি পাঠাবেন। বাংলার যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে দেখুন শিলিগুড়ি পুর নিগমের দেওয়া নিমোক্ত বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি
Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…