ধনতেরাসের আগে ঊর্ধ্বমুখী সোনা-রুপো,মাথায় হাত সাধারণ মানুষের

ওয়েব ডেস্ক: রীতি মেনে ধনতেরাসের দিন সোনা-রুপোর গয়না কেনা নাকি শুভ। ফলে এই দিনে নিয়ম মেনে প্রতিবছর সোনার গয়না কেনেন সাধারণ মানুষ। তবে করোনা আবহে এবছর সব কিছুতেই আকাশ ছোয়া দাম। টানা কয়েকদিন সোনার দামের পতনের পর বৃহস্পতিবার ধনতেরাসের আগে ফের বাড়ল সোনা-রুপোর দর। বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দামের মূল্য বৃদ্ধি হয়েছে। এদিন ১ গ্রাম সোনার দাম ৪৯৬৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৯৭২৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৯৬৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯৬৬০০ টাকা। এদিকে বৃহস্পতিবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৩৩৯ টাকা। আর এক কিলোগ্রাম সিলভার ফিউচার্সের দাম ০.৩৮ শতাংশ বেড়ে হয়েছে ৬২,৭৮০ টাকা।

এদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট (খাঁটি) সোনার দাম বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এদিন ১ গ্রাম সোনার দাম ৫০৬৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৫২৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫০৬৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০৬৬০০ টাকা।

এদিকে সোনার পাশাপাশি রূপোর দামও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬২.৭০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫০১.৬০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬২৭ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬২৭০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬২৭০০ টাকা। তবে শুধুমাত্র ভারতের বাজারেই নয়, একইসাথে বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। এদিন আন্তর্জাতিক বাজারে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৩ % বেড়ে হয়েছে ১,৮৭১.০৩ আউন্স। এদিকে মার্কিন ডলার সূচক ০.০৬ % কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের কাছে সোনা সস্তা হয়েছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…