Categories: এখন খবর

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী সোনা, কলকাতায় বাড়লো সোনা-রুপোর দর

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সোনার দামের পতনের জেরে চলতি মাসের প্রথম থেকেই সোনার দর ক্রমশ নিম্নমুখী হয়েছে। কিন্তু টানা বেশ কয়েকদিন সোনার দামের পতনের পর মঙ্গলবার কলকাতায় সোনার দাম খানিকটা বৃদ্ধি হয়। তবে মঙ্গলবারের পর বুধবারও কলকাতায় সোনার দাম বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। বুধবার কলকাতায় ২২ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৫০৪৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৩৬৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫০৪৪০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০৪৬০০ টাকা। এদিকে মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ছিল ৪৯৯১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৯৯২৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৯৯১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯৯১০০ টাকা। সুতরাং মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতায় ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৫৩০ টাকা।

তবে ২২ ক্যারেটের পাশাপাশি এদিন ২৪ ক্যারেটেও বেড়েছে সোনার দর। বুধবার কলকাতায় ২৪ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৫১৪৬ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪১১৬৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫১৪৬০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫১৪৬০০ টাকা। মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ছিল ৫০৯১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৭২৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫০৯১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০৯১০০ টাকা। সুতরাং মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতায় ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৫৫০ টাকা।

তবে শুধুমাত্র সোনা নয়, প্রতিদিনের মতো বুধবারও সোনার সাথে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দর। বুধবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম হয়েছে ৬৯ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫৫২ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬৯০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৯০০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬৯০০০ টাকা। এদিকে মঙ্গলবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ছিল ৬৮.৩১ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫৪৬.৪৮ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬৮৩.১০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৮৩১ টাকা, ১ কেজি রুপোর দাম ৬৮৩১০ টাকা। সুতরাং মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতায় কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ৬৯০ টাকা।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…