ছোটদের সাহিত্য পত্রিকা নয়ন- এর শারদ সংখ্যার মোড়ক উন্মোচন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: প্রকাশিত হলো নয়ন পত্রিকার এবারের শারদ সংকলন।শুক্রবার গান্ধী জয়ন্তীর বৃষ্টিভেজা সন্ধ্যায় মোড়ক উন্মোচন হলো ছোটদের সাহিত্য পত্রিকা “নয়ন”-এবছরের শারদ সংকলনের।৩৬ বছর ধরে সাফল্যের সাথে পথ চলা এই র পত্রিকার শারদ অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র রবীন্দ্র নিলয়ে।আর এই অনুষ্ঠানেই গুনীজন ও সংস্কৃতিপ্রেমী মানুষদের উপস্থিতিতে প্রকাশিত হলো নয়ন-এর শারদ সংকলন। সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক সাহিত্যিক বিদ্যুৎ পাল। ছোটদের পত্রিকা নয়নের রীতি অনুযায়ী স্বাগত ভাষণ দেন শিশু বাচিক শিল্পী অহনা মিশ্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদিনীপুর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। অনুষ্ঠানের চিরাচরিত নিয়ম অনুযায়ী এবারে শিশু সভাপতির পদ অলংকৃত করেন দেবপূর্ণা সুরাল। বিশেষ অতিথি মেদিনীপুরের উদীয়মান শিশু আবৃত্তি শিল্পী অনুভব পালকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ বি বি মন্ডল,বাচিক শিল্পী অমিয় পাল, সঙ্গীত শিল্পী হায়দার আলী, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা,সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল প্রমুখ বিশিষ্ট জনেরা। ছিলেন মেদিনীপুর সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যসহ অন্যন্যা ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। ছিলেন মেদিনীপুর বাচিক শিল্পী সংসদের প্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানে মেদিনীপুরের তরুণ কবি নিসর্গ নির্যাস মাহাতোর হাতে নয়ন পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব তুলে দেওয়া হয়। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বাচিক শিল্পী রত্না দে। উল্লেখ্য বিগত ছত্রিশ বছর ধরে একনাগাড়ে সাফল্যের সঙ্গে ছোটদের সাহিত্য পত্রিকা “নয়ন” প্রকাশ করে চলেছেন নয়নের সম্পাদক সাহিত্যিক বিদ্যুৎ পাল। এবারের শারদ সংকলনের প্রচ্ছদ অংকন করেছেন শিল্পী সুদীপ মাইতি। মুদ্রণের দায়িত্ব পালন করছেন রাজসী প্রেস অ্যান্ড পাবলিকেশন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…