করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি

ওয়েব ডেস্ক : করোনা আবহে চলতি বছর সংসদে বাদল অধিবেশন ইতিমধ্যেই দু’দিনের পরিবর্তে একদিন করা হয়েছে। কিন্তু তাতেও রক্ষে নেই। সোমবার বাদল অধিবেশন থেকে ফেরার পর বুধবারই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী৷ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পর এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন নীতিন গডকড়ি। বুধবার রাতে মন্ত্রী নিজেই তাঁর টুইটার থেকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। পাশাপাশি তিনি আরও জানান, আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি জানান, সোমবার অধিবেশন থেকে ফেরার পর তিনি সুস্থ ছিলেন। কিন্তু মঙ্গলবার আচমকা তিনি অসুস্থ অনুভব করেন। দেরি না করে দ্রুত তিনি চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা পরীক্ষা করানো হলে রিপোর্টে জানা যায় যে তিনি করোনা পজিটিভ। আপাতত নিজেই আইসোলেশনে আছেন তিনি। এদিন টুইটের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী গত সাত দিনে তার সংস্পর্শে যারা এসেছে তাদের দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেন। একই সাথে যদি কেউ করোনা পজিটিভ হন তবে তাদের করোনা প্রটোকল মান্য করার অনুরোধ করেছেন তিনি।

প্রসঙ্গত, এদিকে করোনা সংক্রমণ সেরে গেলেও করোনা পরবর্তীতে শারীরিক অবস্থা ভালো রাখার জন্য আপাতত এইমসে ভর্তি হয়েছেন অমিত শাহ। করোনা পরবর্তীতে এই নিয়ে দু’বার তিনি হাসপাতালে ভর্তি হন। এদিকে সংসদে অধিবেশনের আগে করোনা পরীক্ষা করা হলেও সংসদের প্রথম দিনও করোনা পরীক্ষা করা হয়েছে। তাতে ২৪ জনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…