করোনা পরিস্থিতিতেই চলতি বছর বিহার নির্বাচন, ৬৫ বছরের উপরে বাড়িতে বসেই ভোটদানের সিদ্ধান্ত কমিশনের

ওয়েব ডেস্ক : দেশে ক্রমশ ঊর্ধমুখী করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে চলতি বছরের শেষের দিকেই বিধানসভা নির্বাচন আয়োজনে আগ্রহী বিহার সরকার। তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন৷ করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই নির্বাচনের আয়োজন করতে হবে। সুতরাং এটা একটা বড়ো চ্যালেঞ্জ বলেই মনে করছেন নির্বাচন কমিশনের কর্তারা৷ সেই অনুযায়ী এবছর নির্বাচনের ক্ষেত্রে একটা বড়সড় সিদ্ধান্ত নিল কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর-নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সে অনুযায়ী যেহেতু বয়স্কদের করোনা সংক্রমণের সম্ভাবণা বেশী সেহেতু ৬৫ বছরের বেশি বয়স, এমন ভোটদাতারা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন৷ তার জন্য তাঁদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে৷

বর্তমানে বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। তবে কোনোভাবেই যাতে সংক্রমণ না ছড়ায় সে দিকে বিশেষ নজর দিতে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকাগুলির পালন করতে হবে৷ পাশাপাশি যাতে প্রতিটি বুথ এবং ভোটগ্রহণ কেন্দ্রে অতিরিক্ত ভিড় না হয় সে কথা মাথায় রেখে ভিড় এড়াতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যাও অনেকটাই বাড়ানো হচ্ছে৷ এর ফলে সামাজিক দূরত্ব বজায় রেখেই নির্বাচন পরিচালনা করা যাবে৷ প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদাতার সংখ্যা হাজার-এর নীচে রাখা হবে৷ বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩ জন। বিধানসভার বর্তমান মেয়াদ ২৯ নভেম্বর পর্যন্ত রয়েছে৷ ফলে তার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে৷

একই দেশের বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। যদিও অন্যান্য রাজ্যের তুলনায় বিহারের আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটাই কম। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি অনুসারে, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক হবে৷ ফলে যদি হু এর এই দাবি সত্যি হয় তবে এই পরিস্থিতিতে যদি নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…