Categories: এখন খবর

নারায়নগড় ও গোয়ালতোড়ে জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ও গোয়ালতোড় থানা এলাকার জলাশয় থেকে পৃথক দুটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় এলাকায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নারায়নগড় পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সকালে কুনারপুর গ্রামপঞ্চায়েতের চকগনকা লাগোয়া একটি সেচখাল থেকে একটি ৩৫বছরের যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষজনের কাছ থেকে খবর পেয়ে সেটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ” নারাযনগড় মাসন্তপুকুর প্রধানমন্ত্রী গ্রাম সড়কের ঢোল সমুদ্র খালে আজ মৃতদেহটি ভাসতে দেখে মানুষ। মৃত যুবক মকর বারিক বিবাহ সূত্রে চক গনকা গ্রামেই থাকতেন। দিনমজুর বারিক কিভাবে খালে গিয়ে পড়ল জানিনা।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় অনেকের অভিমত মদ্যপ অবস্থায় খালের কালভার্টে বসে থাকার সময় সে পড়ে যেতে পারে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত কারন জানা যাবে।
অন্যদিকে এদিনই সকালে জেলার অপরপ্রান্তে গোয়ালতোড় থানার  ধামচা গ্রামের পুকুর থেকে উদ্ধার হয় এক মাঝ বয়সী মহিলার দেহ। পানমনি সরেন (৪৫) নামের ওই মহিলার বাড়ি গোয়ালতোড়ের চামটুবাদে। মৃতের স্বামী বৈদ্যনাথ সরেন জানিয়েছেন, মৃতা পানমনি গত পরশু গোয়ালতোড়ের শিওড়বনি তে আদিবাসী মেলা দেখতে গিয়েছিল। তারপর আর বাড়ি ফিরে আসেনি৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত পরশু সন্ধ্যা থেকেই বাড়ির লোক খুঁজাখুঁজি শুরু করে। কিন্তু কাল পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে শুক্রবার সকালে ধামচা গ্রামের একটি পুকুরে কিছু ভেসে থাকতে দেখে গ্রামবাসীরা। তারা গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখেন যে কোনো মহিলার মৃতদেহ ভাসছে। খবর টা ছড়িয়ে পড়ে এলাকায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পানমনির বাড়ির লোকেরা গিয়ে মৃতদেহ সনাক্ত করে যে এটা পানমনির মৃতদেহ। খবর পেয়ে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনই এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া। উল্লেখ করা যায় গতকাল গোয়ালতোড়ের গোহালডাঙ্গাতে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত দুদিনে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরগোল পড়ে যায় এলাকায়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…