নিজস্ব সংবাদদাতা: খোদ মেদিনীপুর শহরেই খুন! খুন হয়ে গেলেন দুই তরতাজা যুবক। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মদের আসরে বচসা থেকেই এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। শনিবার সকালে মেদিনীপুর শহরের কেরানিচটি এলাকার একটি ফুলের দোকান থেকে উদ্ধার হয়েছে দুটি রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ। মনে করা হচ্ছে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
প্রাথমিক ভাবে জানা গেছে মৃতরা হলেন রাজেশ দাস, তন্ময় মল্লিক রাজেশের বাড়ি কেরানীচটি, তন্ময় এর বাড়ি আনন্দপুর থানার সাহসপুর। ২জনের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। দুজনের শরীরেই একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ঘটনার পরই আরেক যুবক যাকে স্থানীয়রা বাপ্পা বলেই চেনে, সে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ উদ্ধার করেছে খুনের জন্য ব্যবহৃত অস্ত্রটি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে। স্থানীয় মানুষদের দাবি ধৃত বাপ্পার বিরুদ্ধে এর আগেও বহু অপরাধের মামলা রয়েছে।
বিস্তারিত আসছে
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…