এখন খবর

শেষবার সুশান্তের সিনেমা দেখে আত্মহত্যা বিহারের দশম শ্রেনীর ছাত্রের, উত্তর প্রদেশেও সুশান্তের পথেই আরও এক দশম শ্রেনীর পড়ুয়া

নিজস্ব সংবাদদাতা : বলিউডের ধোনির আত্মহত্যার পর তার দুই ভক্তের আত্মহত্যার খবর এসেছে দেশের দু’প্রান্ত থেকে এবং ঘটনাচক্রে ২জনই দশম শ্রেনীর পড়ুয়া। গোটা ঘটনাই রীতিমত ভাবাচ্ছে সমাজবিদদের কারন অপরিনত এই মৃত্যু দুটি নেহাতই আবেগের বশে এমনই হটকারী সিদ্ধান্ত যে এই আবেগ সংক্রমিত হলে সমূহ বিপদ হবে বহু পরিবারের জন্য। একটি ঘটনা ঘটেছে সুশান্ত সিংহ রাজপুতের রাজ্য বিহারের নালন্দা জেলার চন্ডী থানার লোদীপুর গ্রামে। যেখানে সুশান্ত সিংহ রাজপুতের সিনেমা দেখার পরই ওই দশম শ্রেনীর নিজেদেরই একটি নির্মীয়মান বাড়িতে চলে যায় এবং বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় দড়ি দেয়। কিছুক্ষন পরে ছেলে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকেরা সেখানে যায় এবং ডাকাডাকির পরে সাড়া না পেয়ে দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করা হয় তাকে।
চন্ডী থানার পুলিশ আধিকারিক ঋতু রাজ কুমার এই ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেছেন, এটা একটি খুবই দুঃখজনক ঘটনা। সুশান্ত সিংহের শোকেই কাতর হয়ে ওই কিশোর আত্মহত্যা করেছে। পরিবারের লোকেরা জানিয়েছে রাতেই সে সুশান্তের অভিনীত ধোনির বায়োপিক আন টোল্ড স্টোরি দেখেছিল। ওই কিশোর তার বাবা মাকে এও বলেছিল যে, যে কেউ সুশান্তের মত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে।

অন্য একটি ঘটনার খবর এসেছে উত্তরপ্রদেশ থেকে। সেখানকার বরেলির আত্মহত্যাকারীও দশম শ্রেণির ছাত্র। সুশান্ত সিং রাজপুতের এই ভক্ত সহ্য করতে পারেনি সুশান্তের আত্মহত্যার খবর।তাই নিজের জীবন শেষ করে দিল সে, খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।

জানা গিয়েছে, আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে গিয়েছে সে,যেখানে লেখা রয়েছে ‘যদি সুশান্ত পারে তাহলে আমি কেন পারব না’।
সুশান্তের মৃত্যু এবং মৃত্যু পরবর্তীকালীন আলোড়ন কতটা প্রভাব ফেলেছে পরের মৃত্যুগুলি তারই প্রমাণ। উল্লেখ্য রবিবার মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে আত্মহত্যাই করেছেন অভিনেতা। এই খবর সামনে আসার পর থেকেই ‘শকড’ গোটা দেশ। মাত্র ৩৪ বছর বয়সে একটা উজ্জ্বল নক্ষত্রে এইভাবে নিভে যাবে তা বোধহয় কেউই কল্পনা করেনি।  এবার এল সুশান্তের আরও দুই অনুরাগীর আত্মহত্যার খবর!

সুশান্তের মৃত্যুশোকের ধাক্কা সামলাতে না পেরে গতকাই মৃত্যু হয় সুশান্তের বৌদি সুধা দেবীরও।সুশান্তের তুতো দাদার স্ত্রী সুধা দেবী। অভিনেতার আদি বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়,সেখানেই থাকতেন তিনি।মুম্বইতে সুশান্তের শেষকৃত্যের সময় নাকি মৃত্যু হয়েছে সুধা দেবীর। প্রিয় দেওরের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। রবিবার সুশান্তের আত্মহত্যার খবর পৌঁছানোর পর থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের অন্দরে থাকা নেপটিজমকেই দুষেছেন কঙ্গনা রানাওয়াত,রণবীর শোরে, শেখর কাপুররা। সুশান্তের ফ্ল্যাট থেকে মেলেনি কোনও সুইসাইড নোট।কিন্তু পুলিশ জানিয়েছে এটা প্রমাণিত ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত সিং রাজপুত। মনোবিদের পরামর্শ নিচ্ছিলেন,তাঁর অ্যাপর্টমেন্ট থেকে মিলেছে প্রেসক্রিবশন,ওষুধ, জানিয়েছে মুম্বই পুলিশ।সুশান্তের মৃত্যু নিয়ে সোমবার বড়সড় মন্তব্য করেন মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ। তিনি টুইট বার্তায় লেখেন, ময়নাতদন্তের রিপোর্ট বলছে অভিনেতা সুশান্ত সিং রাজপুত সুইসাইড করেছেন, গলায় ফাঁস লাগিয়ে। অনেক মিডিয়া রিপোর্ট বলছে পেশাদার জীবনে রেষারেষির কারণেই নাকি ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যান সুশান্ত,সেই দিকটাও খতিয়ে দেখছে পুলিশ,পূর্ন তদন্ত হবে। বক্স অফিসে সুশান্তের শেষ ছবি ছিল ছিঁছোড়ে,যদিও তাঁর শেষ ছবি নেটফ্লিক্স অরিজিন্যাসের ড্রাইভ যা মুক্তি পায় গত বছর ডিসেম্বরে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: suicide

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…