Categories: এখন খবর

যমজ বোনের ‘যমজ’ নম্বর! মানসী ও মান্যর সিবিএসই-র নম্বরে তাজ্জব নয়ডাবাসী

ওয়েব ডেস্ক : নাক-মুখ-চোখ সবই একরকম। এমনকি জামকাপড়ও একই রকম পড়ে। আলাদাভাবে দেখলে অনেকেই একবারে চিনতে পারবেন না নয়ডার বাসিন্দা দুই যমজ বোন মানসী আর মান্যকে। কিন্তু এবার যা ঘটলো তা রীতিমতো চমকে যাওয়ার মতো। এককথায় মিরাকল! সদ্য প্রকাশিত হয়েছে সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির ফলাফল। তাতেই একেবারে অবাক করা নম্বর পেয়েছে দুই বোন মান্য ও মানসী। ফলপ্রকাশ হতেই দেখা যায় দুই বোনেরই প্রাপ্ত নম্বর একই। একে যমজ বোন তারওপর প্রাপ্ত নম্বরও ‘যমজ’, এই খবর প্রকাশ্যে আসতেই একেবারে তাজ্জব এলাকাবাসী। দু’জনেই ৯৫.৮% নম্বর পেয়েছে।

জানা গিয়েছে, মান্য ও মানসী গ্রেটার নয়ডার অ্যাস্টর পাবলিক স্কুল থেকে এবছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছে। তবে শুধুমাত্র একত্রিত নম্বরেই যে দু’জনে সমান পেয়েছে তা কিন্তু নয়, বরং প্রতিটি বিষয়েও একই নম্বর পেয়েছে। তাদের দুজনেরই ইংরাজি নম্বর ৯৮, কম্পিউটার সায়েন্সে ৯৮, ফিজিক্সে ৯৫, কেমিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশনেও ৯৫ নম্বর করে পেয়েছে।

এবিষয়ে মানসী জানিয়েছে, “দু’জনেই ভাল পরীক্ষা দিয়েছিলাম। ভাল ফল হবে নিশ্চিত ছিলাম। তবে এভাবে একই নম্বর পাব ভাবতেই পারিনি। আমাদের অনুমান ছিল মান্য বেশি নম্বর পাবে।” অন্যদিকে, মান্য জানিয়েছে, “দু’বছর আগে দেখেছিলাম যমজ বোন একই নম্বর পেয়েছে। তখন ভেবেছিলাম এটা একেবারেই কাকতালীয়। আমাদের ক্ষেত্রে যে এরকমটা হবে, একেবারেই ভাবতে পারিনি। এর আগেও আমরা কোনও ক্লাসে কখনও একই নম্বর পাইনি।”

তবে শুধুমাত্র যে দেখতে একই কিংবা পরীক্ষার নম্বরের ক্ষেত্রে একই ফল পেয়েছে তা কিন্তু নয়৷ তাদের ভবিষ্যতের স্বপনও এক। দু’জনেই ভবিষ্যতে ইঞ্জিনিয়র হওয়ার স্বপ্ন দেখে। করোনার কারণে এবছর জয়েন্ট এন্ট্রান্সের সময়সীমা পিছিয়েছে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে হতে পারে পরীক্ষা। তাই এই মূহুর্তে জোরকদমে চলছে দুই বোনের পরীক্ষা প্রস্তুতি।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…