অন্যান্য

বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক:– বর্ধমানের সরাইটিকর এলাকায় বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চম দফা নির্বাচন শুরুর পর থেকেই বর্ধমানের সরাইটিকর এলাকা উত্তপ্ত।

তৃণমূলের বিরুদ্ধে বর্ধমান উত্তর বিধান সভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৭০,৭১,৭২,৭৩ বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। এজেন্টের নাম অজিত সরকার, অজিত সরেন। জখম দু’জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক বিজেপি এজেন্টের মাথা ফেটেছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে।

শনিবার পঞ্চম দফা নির্বাচনে পূর্ব বর্ধমানের আটটি আসনে ভোট হচ্ছে। সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে সরাইটিকরের মানুষকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ভয় দেখানো হয়ে সাধারণ বাসিন্দাকে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। ভোটারদের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে সকাল থেকে দেখতে পাওয়া যায়নি। কেন্দ্রীয় বাহিনী এসে আশ্বাস না দিলে স্থানীয় বাসিন্দারা ভোট দিতে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এছাড়া, নদিয়ার শান্তিপুরের হরিপুরে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে গ্রামে বিজেপি প্রার্থী পৌঁছান। পৌছায় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে ভোটে দিতে গিয়েছেন গ্রামবাসীরা। কল্যানীর সগুনা এলাকায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। বাড়ির কার্নিশে এখনও তাজা বোমা পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে ক্যুইক রেসপন্স টিম উপস্থিত হয়েছে। বাড়ির সামনে পিকেট বসানো হয়েছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…