এখন খবর

আগামীকাল শীতলকুচিতে আসছেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করবেন মৃতের পরিজনদের সঙ্গে

নিউজ ডেস্ক: চতুর্থ দফার নির্বাচনে রক্তাক্ত কোচবিহার।সকাল থেকে মৃত্যু মিছিলের খবরে শোকাহত রাজ্যবাসী। নির্বাচনে শনিবার আধা সেনার গুলিতে নিহত ৪। ঘটনার খবর প্রকাশ হতেই দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পড়ে আগামীকাল রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। অন্যদিকে, নিহতের পরিবারদের পাশে দাঁড়াতে আগামীকাল শীতলকুচি পৌছবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে খবর, এদিন উত্তর ২৪ পরগনায় পৃথক তিনটি সভা শেষে সন্ধ্য়ে নাগাদ শিলিগুড়ি পৌঁছোবেন মুখ্যমন্ত্রী। পরদিন অর্থাৎ রবিবার সাত সকালে কোচবিহারের শীতলকুচিতে পৌঁছবেন তিনি। দেখা করার কথা রয়েছে নিহত এবং আহতের পরিজনদের সঙ্গে।

এদিন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অধীন মাথাভাঙ্গা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের ৫/১২৬ নম্বর মাদ্রাসা বুথে গুলি চলে। ঘটনায় চার জনের মৃত্যু হয়৷ মৃতরা প্রত্যেকেই দলীয় কর্মী বলে দাবি তৃণমূলের। মৃতরা হামিদুল মিঞা, সামিউল হক, মনিরুল হক এবং আমজাদ হোসেন। ঘটনার পরেই ওই বুথে ভোট গ্রহণ পর্ব স্থগিত রাখা হয়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…