রেল আধিকারিকদের ঝাড়ু মারার পরামর্শ তৃণমূল বিধায়কের

নিউজ ডেস্ক: রেল কর্মীদের ঝাড়ু মারার পরামর্শ তৃণমূল বিধায়কদের। কিন্তু হঠাৎ কেন এমন নিদান দিলেন বিধায়ক!

জানা গিয়েছে, ব্যান্ডেল স্টেশন সংলগ্ন ক্যান্টিন–বাজার, পিরতলা, সাহেববাগান, সাহেবপাড়ায় কয়েকশো পরিবার দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাস করছেন। এমনকী অনেকের দোকানও রয়েছে এখানে। এই বসতি উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। বাসিন্দাদের মনে একটাই প্রশ্ন, তুলে দেওয়া হলে তাঁরা কোথায় যাবেন? আর এই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের।

আর এই ঘটনা কানে যেতেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান নিতু সিং–সহ স্থানীয় তৃণমূল নেতারা। রেলের জমিতে বসবাসকারী পরিবারের মহিলাদের বিধায়কের পরামর্শ, ‘তাঁরা যেন কাউকে কাগজপত্র না দেখান। কেউ তাঁদের তুলে দিতে পারবে না। কেউ বাড়ীতে এলে যেন ঝাঁটা মেরে তাড়িয়ে দেন।’

ব্যান্ডেল এলাকায় রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা চলবে না। তারপরেই রেলের জমিতে বসবাসকারীদের স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের নিদান, কেউ যদি কাগজপত্র চাইতে আসে তাঁদের ঝাঁটা মেরে তাড়িয়ে দিন। অর্থাৎ রেলের আধিকারিকদের সরাসরি ঝাড়ু মেরে বিদেয় করতে সাহস যুগিয়ে গেলেন তিনি।

সংবাদমাধ্যমকেও বিধায়ক জানান, ‘রেলের জায়গায় স্বাধীনতার পর থেকে বসতি গড়ে উঠেছে। রেল এইসব গরিব মানুষের পেটে লাথি মারতে চাইছে। এতেই রেলমন্ত্রক তথা বিজেপি সরকারের আনন্দ। আগামী ১০ তারিখের মধ্যে জায়গা খালি করতে বলেছে। মগের মুলুক নাকি? বিকল্প ব্যবস্থা না করে কাউকে সরানো যাবে না।’

যদিও রেলের দেওয়া উচ্ছেদের নোটিশ দেওয়াতে সেখানকার স্থানীয়দের পাশে দাঁড়াতেই ছুটে এসেছেন বিধায়ক, তবুও রেল আধিকারিকদের এভাবে ঝাঁটা মারার নিদান দিয়ে নিজেকে একপ্রকার বিতর্কের মধ্যেই জড়ালেন বিধায়ক। তবে এই প্রথম নয়, তৃণমূল নেতৃত্বদের গলায় এর আগেও অনেক হুমকির সুর শোনা গিয়েছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…