নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের একুশের বিধানসভা নির্বাচনের পোস্টাল ব্যালটের ভোট গণনা দ্রুত গতিতে এগোচ্ছে। ১৭ দফার ভোটের কাউন্টিংয়ের মধ্য ইতিমধ্যেই পাঁচ দফার কাউন্টিং শেষ হয়েছে। ভোট গণনার প্রাক মুহূর্ত থেকেই দেখা যাচ্ছে একুশে নির্বাচনে বাংলায় বিজেপিকে পিছনে ফেলে দিয়ে তরতর করে এগিয়ে চলেছে তৃণমূল। স্বভাবতই তৃণমূল শিবিরে ইতিমধ্যেই খুশির হাওয়া বইতে শুরু করে দিয়েছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল এ পর্যন্ত ১৯৬ আসনে এগিয়ে রয়েছে। ভোটের ফলাফলের এই ট্রেন্ড দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ খুশি। বিশেষত মালদা এবং মুর্শিদাবাদের ভোটের ফলাফল আন্দাজ করে মুখ্যমন্ত্রী বেশ খুশি হয়েছেন। ভোটের ফলাফল প্রকাশের দিন সকালবেলা তাই দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় দাবী করছেন, ২০০ আসন পাবে তৃণমূল।
উল্লেখ্য রাজ্যজুড়ে বিজেপিকে টেক্কা দিয়ে এ পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও চলতি দফার বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিচ্ছেন বিরোধী বিজেপি শিবিরের প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রায় সাড়ে তিন হাজারের কিছু বেশি ভোটে মমতার তুলনায় এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আশাহত হচ্ছেন না। নন্দীগ্রামে এখনও ১২ রাউন্ড ভোটের কাউন্টিং বাকি। অতএব যে কোনও মুহূর্তে ভোটের পাশা পাল্টে যেতে পারে বলে দাবী তৃণমূলের।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…