এখন খবর

ভোটারদের টাকা বিলি করার অভিযোগ তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে, কমিশনের দ্বারস্থ গেরুয়া শিবির

নিউজ ডেস্ক: ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠলসায়ন্তিকার বিরুদ্ধে। তৃণমুলের তারকা প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিজেপির। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ পদ্ম-শিবির।

বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি মন্দিরে গিয়ে পুজো দেন সায়ন্তিকা। সেখানে মন্দিরের বাইরে বসে থাকা কিছু দুঃস্থ মানুষের হাতে টাকা দেন তিনি। এই প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ, ভোটের দিন টাকা বিলি করছেন সায়ন্তিকা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সায়ন্তিকা। তাঁর দাবি, ‘মন্দিরে গিয়ে প্রণামী বাক্সে টাকা না দিয়ে সেই টাকা যদি দুঃস্থ মানুষদের হাতে দিই, তাতে সমস্যা কোথায়?’

বাঁকুড়ার বহু কেন্দ্রে ইভিএম মেশিন খারাপের অভিযোগ সামনে এসেছে। সেই নিয়েই সায়ন্তিকা জানালেন, ‘বাঁকুড়ার মানুষ ফিরত আসবে এবং দিদিকেই ভোটটা দেবে। ষড়যন্ত্র তো রয়েইছে, কারণ আমাদের বিরোধী দল জানে বাংলার মানুষ দিদিকে ভালোবাসে। যেখানে আমাদের মানুষজন স্ট্রং রয়েছে, সেখানেই ইভিএম মেশিন খারাপ। তবে জিতব আমি’।

প্রসঙ্গত, এদিন বাঁকুড়া বিধানসভার ১১৫ এবং ১১৯ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায়। এদিন বাঁকুড়ার বিভিন্ন বুথে ঘুরে বেড়ালেন সায়ন্তিকা। ভোট গ্রহণ কেন্দ্রে বাইরে দাঁড়িয়েই বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করে নিলেন আর্শীবাদ, আবার তারকা প্রার্থীকে কাছে পেয়ে চলল সেলফি তোলবার আবদারও। শত ব্যস্তার মধ্যেও নিরাশ করলেন না সায়ন্তিকা।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…