হাইভোল্টেজ সভা সেরে ফেরার পথে তৃণমুল-বিজেপি সংঘর্ষ,রণক্ষেত্র বাঁকড়া

নিউজ ডেস্ক : ডুমুরজলার সভা সেড়ে ফেরার পথে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বাঁকড়া। ঘটনায় গুরুতর আহত তিন বিজেপি কর্মী। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে র‍্যাফ। আহত বিজেপি কর্মীদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে আসেন হাসপাতালে বিজেপি নেতৃত্ব।

ডুমুরজলায় বিজেপির সভা শেষে বাড়ি ফিরছিলেন দলীয় কর্মীরা। জানা যায়, বাঁকড়ার কাছে একটি মিছিলে পা মেলাচ্ছিল তৃণমূলের কর্মীরা। সেই সময় তৃণমূলের মিছিল থেকে বিজেপি কর্মীদের কটুক্তি করা হয় বলে অভিযোগ। এরপরেই বচসা শুরু হয়। যা পরবর্তীতে কার্যত ব্যাপক সংঘর্ষের আকার নেয়।

বিজেপির অভিযোগ, বাঁকড়ার কাছে তৃণমূলের দলীয় পতাকা হাতে কয়েকজন আক্রমণ করে তাদের উপর। তাতে রঞ্জিৎ সিং, কুণাল সিং, রানা বিশাল সিং নামে ৩ জন আহত হয়েছেন।

যদিও অভিযোগ অস্বীকার করে হাওড়ায় তৃণমুল জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য জানান, এরকম কোনও ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ মিছিল ছিল তৃণমূলের। সেটাই হয়েছে। বিজেপি মাঠ ভরাতে পারনি। পূর্ব মেদিনীপুর থেকে লোক ডেকে এনেছে। তারাই অশান্তি বাধিয়েছে। কেন্দ্রীয় নেতাদের নজরে আসতে এ ধরনের অশান্তি বাধিয়ে সমবেদনা আদায়ের চেষ্টা করছে।

বাঁকড়া ফাঁড়ির পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। রাস্তায় একটি বাইক এক পথচারীকে ধাক্কা দেওয়ার ঘটনা থেকে বচসা, হাতাহাতি ঘটেছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…