পিকনিক করার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন তৃনমূল কর্মীকে, বীরভূমে গোষ্টি দ্বন্দ্বের ইঙ্গিত

বিশেষ সংবাদদাতা: পিকনিকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হল এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে। শনিবার সকালে রানিপাথর গ্রামের একটি পুকুর থেকে গুলি বিদ্ধ দেহ উদ্ধার করা হয়ে ওই কর্মীর। এলাকাটি বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্ভুক্ত। মৃতের নাম শিশির বাউরি (৪৫)। তার বাড়ি পাশের আমজোলা গ্রামে । শিশির বাউরির মাথায় ও দেহে গভীর ক্ষতচিহ্ন আছে। তা দেখে পুলিশ ধারণা করছে যে গুলি করে খুন করা হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে খয়রাশোল থানার পুলিশ ।

মৃতের স্ত্রী বুলু বাউরির অভিযোগ, শুক্রবার রাতে তার স্বামীকে ডেকে নিয়ে যায় এলাকার কয়েকজন । পিকনিক করার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে তার স্বামীকে।

আর এই খুনের ঘটনা য় উঠে এসেছে এলাকার বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্বর অভিযোগ ।

জানা গিয়েছে যে আগে বিজেপি দলে ছিলেন শিশির । বছর খানেক আগে বিজেপি দল ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ।

শুক্রবার রাতে যারা শিশির বাউরিকে ডেকে নিয়ে যায় তাদের মধ্যে আছেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কিশোর মন্ডল ।

সারারাত বাড়ি ফিরে না আসায় শিশির বাউরির খোঁজ শুরু করে বাড়ির ও এলাকার লোকজন। তখনই তারা জানতে পারে রানিপাথর গ্রামের একটি পুকুর পাড়ে পড়ে আছে শিশির বাউরির রক্তাক্ত দেহ।

স্বভাবতই যারা তাকে ডেকে নিয়ে যায় তাদের দিকেই সন্দেহর তির উঠেছে । যদিও কিশোর মন্ডল দাবি করেন যে রাতে যে যার মতো বাড়ি ফিরে যায় । এদিন সকালে তিনি জানতে পারেন যে পাশের গ্রামের একটি পুকুর পাড়ে পড়ে আছে শিশির বাউরি র মৃতদেহ । তার দাবি, বিজেপির লোকজন পরিকল্পনা মাফিক এই খুন করেছে ।

যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছেন এলাকার বিজেপি নেতৃত্ব । তাদের দাবি, বিজেপি খুনের রাজনীতি করে না। এলাকায় তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে তা সকলের জানা । এই খুন ওই গোষ্ঠী দ্বন্দ্বর কারণে হয়েছে । পুলিশ সঠিক ভাবে তদন্ত করলেই প্রকৃত সত্য উঠে আসবে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…