Categories: এখন খবর

তীব্র গন অসন্তোষ সামাল দিতে নারায়নগড়ে পুলিশ কুকুর, নন্দকিশোরপুরের দিক থেকে চৌরঙ্গির দিকে ছুটল স্নিফার, অসন্তুষ্ট জনতার দাবি, কথা দিতে হবে

ছুটছে স্নিফার ডগ , সংগে জনতাও

 নিজস্ব সংবাদদাতা: পুলিশ কুকুর নিয়ে গিয়েও জনতার মন জয় করা গেলনা। আট ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতদেহ ছাড়তে নারাজ মানুষ। তাঁদের দাবি উপস্থিত পুলিশ পদাধিকারীকে প্রতিশ্রুতি দিতে হবে যে কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে ব্যবসায়ীর খুনিকে। যদিও পুলিশ মনে করছে মৃতদেহের ময়নাতদন্ত ছাড়া এটা খুনের ঘটনা কিনা বলা অসম্ভব। জনতার পাল্টা দাবি তাহলে ঘটনাস্থলে না এসেই নারায়নগড় পুলিশ এটিকে আত্মহত্যা কেন বলেছিল ?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে বেলা ১১টা নাগাদ জনতার দাবি মেনেই পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছিল  নারায়নগড়ের বাঘুই খালের সেই পলাশ গাছের তলায়। সাত সকালে যেখানে সেই গাছ থেকে ঝুলে পড়া অবস্থায় পারুলদার তরুন ব্যবসায়ী গৌতম ওরফে সুদর্শন দের দেহ মিলেছিল। তীব্র গন অসন্তোষ ঠেকাতেই পশ্চিম মেদিনীপুর পুলিশ ঘটনাস্থলে পুলিশ কুকুর বা স্নিফার ডগ নিয়ে যেতে বাধ্য হয় !

মৃতদেহের গন্ধ শুঁকছে কুকুর

স্নিফার ডগটি প্রথমে পড়ে থাকা মৃতদেহের গন্ধ শুঁকে তারপর ছুটে যায় নন্দকিশোরপুরের দিকে সেখানে একটি পুলের কাছ অবধি গিয়ে ফিরে আসে আবার মৃতদেহের কাছে।ফের তা যায় চৌরঙ্গীর দিকে যেদিকে নারায়নগড় হাট। যে হাটে যাওয়ার কথা ছিল মৃত গৌতমের। ডগ স্কোয়াডের পুলিশের সাথে ছোটে জনতাও। তবে জনতা সন্তুষ্ট নয় কুকুরের ভূমিকায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জনতা এবার দাবি করতে থাকে উপস্থিত খড়গপুর মহকুমা পুলিশ আধিকারীককে কথা দিতে হবে যে একটি নির্দিষ্ট দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে খুনি বা খুনিদের। তাঁদের দৃঢ় বিশ্বাস এটা খুনই। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রন করতে ব্যর্থ হচ্ছেন স্থানীয় শাসকদলের নেতারাও। জনতার সাথে তাঁদেরও ইচ্ছা পুলিশ কথা দিক। অন্যদিকে পুলিশের পক্ষে ময়নাতদন্ত ছাড়া এটা বলা অসম্ভব যে এটা খুনই কিনা। মৃত্যুদেহ উদ্ধার করতে পুলিশ সব রকম চেষ্টা করলেও জনতা দেহ ছাড়তে নারাজ। ফলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনাস্থলে। দাঙ্গা দমন বাহিনী সমেত বিশাল পুলিশ বাহিনী এলাকায়। যে কোনও মুহুর্তে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে পারে এমন অবস্থার উদ্ভব হয়েছে।        

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…