আপনার মোবাইল ফোন দিয়েই দেখুন আমফানের অবস্থান, দেখুন কিভাবে

ডিজিটাল ডেস্ক: এ মুহূর্তে সবাই জানতে ইচ্ছে করছে যে এখন আমফান কোথায় রয়েছে। ঠিক কতক্ষণ পরে এই ঝড়টি আছড়ে পড়বে ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আপনাদেরকে কিছু ওয়েবসাইট বলবো যেগুলোর মাধ্যমে আপনারা আমফান এর সম্বন্ধে সমস্ত তথ্য জানতে পারবেন। এই ঝড়টিকে আপনারা এইসমস্ত ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন যে কোথায় আছে। জেনে নিন কী সেই ওয়েবসাইটগুলি

Accuweather – এই ওয়েবসাইটির জনপ্রিয় ওয়েবসাইট অধিকাংশ ফোনেই এই ওয়েবসাইট থেকে আবহাওয়া সংক্রান্ত তথ্য দেওয়া হয় তবে শুধু আবহাওয়া নয়, এই সাইট জানিয়ে দেবে ঘূর্ণিঝড়ের অবস্থান বায়ুর গতিবেগ আর কোন দিক হয়ে ঘূর্ণিঝড়টি যাচ্ছে সমস্ত তথ্য জানা যাবে এই ওয়েবসাইট থেকে।

Windy‍ – এই ওয়েবসাইটি একটি জনপ্রিয় ওয়েবসাইট সাধারণ আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য এই ওয়েবসাইটের মধ্যে আপনি পাবেন এই ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পাবেন আমফান এখন কোথায় আছে।

cyclocane.com – এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি এই ঘূর্ণিঝড়ের অবস্থান জানতে পারবেন। এর সাহায্যে আপনি জানতে পাড়বেন কবে, কোথা দিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তার অবস্থানই বা কোথায়। আমফান-এর গতিপথ জানতে এই ওয়েবসাইটে গিয়ে নীচে স্ক্রোল করে ‘tropical cyclone Amphan’ লিঙ্কটিতে ক্লিক করুন।

সুপার সাইক্লোনে এখন প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে সাথে ঝড়ো হাওয়া বইছে৷ আমফান এখন দীঘা থেকে মাত্র ১৫০ কিমি দূরে অবস্থান করছে এবং পারাদ্বীপ থেকে ১২০ কোটি কিমি দূরে অবস্থান। রাজ্যের সাতটি জেলাগুলিতে এই ঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ সরকার থেকে ইতিমধ্যে চার লক্ষ মানুষকে নিরাপদ স্থানের মধ্যে সরানো হয়েছে। আপনিও নিজের ফোনে বা ল্যাপটপে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ঘূর্ণিঝড় আমফান

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…