এখন খবর

আলিপুর চিড়িয়াখানা থেকে ভেনেজুয়েলা, মেক্সিকোর বিলুপ্তপ্রায় পাখি চুরি,জোড় চাঞ্চল্য শহরে,শুরু হয়েছে তদন্ত

নিউজ ডেস্ক: কলকাতা আলিপুর চিড়িয়াখানা থেকে জাল কেটে বিরল প্রজাতির বিদেশি পাখি চুরির অভিযোগে চাঞ্চল্য।এমন ঘটনা অতীতে হয়নি বলে চিড়িয়াখানা সূত্রে খবর।চুরি যাওয়া তিনটি পাখি কিলবিল-টাওসেন প্রজাতির বলে জানা গেছে। এই পাখিগুলো ভেনেজুয়েলা এবং মেক্সিকোতে পাওয়া যায়। এগুলি অত্যন্ত বিরল প্রজাতির পাখি বলে জানা যায়। একেকটি পাখির বাজার মূল্য ১৫লক্ষ টাকা থেকে শুরু।

গতকাল মধ্য রাতে পাখিগুলো চুরি করা হয়েছে বলে অনুমান। পাখিগুলি যে খাঁচায় রাখা হয়েছিল ৷ সেই খাঁচার একটা দিক কেটে পাখিগুলি চুরি করা হয়েছে। এক্ষেত্রে চোরের সংখ্যা এক বা একাধিক হতে পারে বলে পুলিশসূত্রে খবর।বুধবার চিড়িয়াখানা বন্ধ হওয়ার সময় দর্শনার্থীদের মধ্যে কেউ সুকৌশলে ভেতরে থেকে যায়। পুলিশের অনুমান সেই রাতের অন্ধকারে জাল কেটে পাখিগুলো চুরি করে নিয়েছে ।

আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বৃহস্পতিবার জানান, পাখি চুরির অভিযোগে ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ।
চিডি়য়াখানার অধিকর্তা বলেন, ‘‘এই প্রজাতির মোট ৪টি পাখি ছিল চিড়িয়াখানায়। সিংহের এনক্লোজারের উল্টোদিকে একটি বড় খাঁচায় ছিল তারা। দিনকয়েক আগে ৩টি পাখি সামান্য অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার সুবিধার জন্য ওই বড় খাঁচার ভিতরেই একটি ছোট খাঁচায় তাদের রাখা হয়। বুধবার রাতে দুষ্কৃতীরা খাঁচার তারের জাল কেটে ওই ৩টি পাখিকে চুরি করে। এ দিন সকালে কর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেছি।’’

অন্যদিকে চিড়িয়াখানার পাশের অরফ্যানগঞ্জ রোডের দিক থেকে একটা মই উদ্ধার করা হয়েছে। সেখান থেকেও অপরাধীরা এসে চুরি করতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলের সামান্য দূরেই নৈশ প্রহরীদের থাকার ব্যবস্থা। প্রশ্ন উঠেছে তা স্বত্ত্বেও পাখি চুরি হল কী করে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…