হাত বাড়ালেই গাদিয়াড়া
পার্থ দে
হাতে যদি অঢেল সময় না থাকে আর বাজেটও যদি কিছুটা কম পড়ে যায় এবং সর্বোপরি ভাবছেন করোনা কালে ভিড় এড়িয়ে একটু নির্জন জায়গায় ঘুরে আসবেন তবে এবার বরং ত্রিবেণী সঙ্গমের গাদিয়াড়াই ঘুরে আসুন। গ্যারেন্টি দিয়ে বলছি ফিদা হয়ে যাবেন। সারাদিন কাটিয়ে ঢলন্ত বেলায় নদীর মধ্যে ফিরোজা রঙের সূর্যাস্ত যদি না আপনার বুকে ঢেউ তোলে তবে বলতে হবে আপনি প্রকৃতি প্রেমিকই নন। আর এই যে অবশেষে বঙ্গের অন্দরে ঢুকে পড়েছে শীত। শীতের পোশাক, ব্যাগ-প্যাক আম বাঙালির একজন আপনিও।
আর কি কি দেখবেন :-
◆ যদিও দেখার মতো নয়, তবুও জানিয়ে রাখি নদীর ধারে লর্ড ক্লাইভের তৈরী মর্নিংটন ফোর্টের ধ্বংসাবশেষ রয়েছে। যেটি 1942 সালের বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়।
◆ এছাড়া নদীপাড়ে একটা পরিত্যক্ত ও ভগ্ন লাইট হাউস আছে।
◆ এখান থেকে 22 কিমি দূরে গড়চুমুক যেতে পারেন। ওখানে দেখবেন দামোদর ও হুগলী নদীর মিলনস্থল, দামোদরের ওপর আটান্নটা স্লুইসগেট এবং ডিয়ার পার্ক। ভেতরে হরিণ ছাড়াও টিয়া পাখি, ময়ূর, বনমোরগ আর কুমির আছে।
◆ জেটিঘাট থেকে লঞ্চে চড়ে ঘুরে আসতে পারেন নূরপুর অথবা গেঁওখালি থেকে।
◆ হাতে একটা-দুটো দিন থাকলে বেড়িয়ে আসা যায় মহিষাদল রাজবাড়ি থেকে। কিংবা আরেকটু দূরে তমলুক থেকে।
◆ আবহাওয়া ভালো থাকলে নৌকা ভাড়া করে যেতে পারেন রুপনারায়নের সৃষ্ট ‘মায়াচর’ দ্বীপে। জলপথে মাঝে মাঝে শুশুকের দেখা মেলে।
কিভাবে যাবেন :-
◆ লোকাল ট্রেনে বাগনান স্টেশনে নেমে লোকাল বাসে বা গাড়ি ভাড়া করে 32 কিমি দূরে গাদিয়াড়া যেতে পারেন।
◆ নিজেদের গাড়িতে অথবা কোলকাতা থেকে সকালের CTC-র বাসে বাগনান হয়ে দুই/আড়াই ঘন্টায় সরাসরি গাদিয়াড়া (96 কিমি)।
থাকা – খাওয়া :-
◆ থাকার জন্য WBTDC-র “রূপনারায়ণ ট্যুরিস্ট লজ” (9732510076) সবথেকে ভালো। নিজস্ব রেস্টুরেন্ট আছে। অনলাইন বুকিংহয়।
◆ তাছাড়া “হোটেল চলন্তিকা” (9800313195) বেশ ভালো।
◆ গড়চুমুকে থাকার জন্য বনদপ্তরের “ইকো ট্যুরিজম্ সেন্টার”অনলাইন বুক করা যায়।
http://www.wbfdc.org/garchumuk-eco-tourism-centre/
বিশেষ সতর্কতা :-
◆ খারাপ আবহাওয়া থাকলে নৌকায় চড়বেন না।
◆ সন্ধ্যের পর বাইরে ঘোরাঘুরি করবেন না।
◆ উপরোক্ত হোটেলগুলি ছাড়া সস্তার অন্য কোন হোটেল খুঁজতে যাবেন না।
◆ কিছু জিনিসের প্রয়োজন হলে হোটেলের সার্ভিস বয় বা ম্যানেজারের সাহায্য নিন।
◆ নদীর জলে বা যত্রতত্র আবর্জনা ফেলবেন না।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…