এখন খবর

ঘাসফুলে যোগ দিলেন টলিউড ইন্ডাস্ট্রির দুই তারকা দম্পতি নীল-তৃণা জুটি

বিশ্বজিৎ দাস: অনেকদিন আগে থেকেই টলিউডে রাজনীতির ছোঁয়া লেগেছে। ব্যালট যুদ্ধের দিন যত এগিয়ে আসছে, ততই প্রকট হচ্ছে টেলি দুনিয়ার রাজনৈতিক সমীকরণ। কিছুদিন আগেই ধারাবাহিকের নায়ক সৌজন্য ওরফে কৌশিক রায় যোগ দিয়েছেন পদ্ম শিবিরে। সিরিয়ালের অপর চরিত্র সুকল্যাণ ওরফে বাদশা মৈত্রকে বাম-কংগ্রেসের ব্রিগেডে সক্রিয় অংশ নিতে দেখা গিয়েছে। তাঁকে সঙ্গ দিয়েছেন বাম মনস্ক অভিনেতা চন্দন সেন।

গোটা বাংলার মানুষের ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের শাসক দলের প্রার্থী তালিকা প্রকাশের দিকে নজর ছিল। ইতিমধ্যেই একঝাঁক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। আজ সেই তালিকায় সংযোজন হল আরও দু’টি নাম, নীল-তৃণা।

বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার বিয়ের আসরে গিয়েছিলেন আশীর্বাদ করতে। নায়িকার আবদারেই অবশ্য উপস্থিত হয়েছিলেন ‘প্রিয় দিদি’। শনিবার বারোটায় পার্থ চট্টোপাধ্যায় হাত থেকে তৃণমূলের পতাকা ধরে এই তারকাজুটি ঘাসফুল শিবিরে যোগ দিলেন।

তবে তাদের তৃণমূলে যোগদানের জল্পনা আজ নয়। তাঁদের বিয়েতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সেই জল্পনা আরও জোরালো করেছে। টলিউড ইন্ডাস্ট্রিতে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা, দুই তারকারই অগণিত অনুরাগীর সংখ্যা। এক্ষেত্রে ঘাসফুল শিবিরে আজ তাদের যোগদান যে বিশেষ চমক হতে চলেছে, তা বোধহয় আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে এখন দলে যোগদান কিংবা পালা-বদলের হাওয়া। একুশের বিধানসভা নির্বাচনের আগে যে যেদিকে পারছেন, ঝুঁকছেন। টলিউড ইন্ডাস্ট্রির তারকারা নিত্যদিন কেউ শিবির বদলাচ্ছেন, ‘এ ফুল, ও ফুল’ করছেন, আবার কেউ বা রাজনীতির ময়দানে ‘শিক্ষানবীশ’ হিসেবে অভিষেক ঘটাচ্ছেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…