এক নজরে আজকের রাশিফল

নিউজ ডেস্ক: আজ ১৭ই জুন, বৃহস্পতিবার ২০২১ সাল। বাংলায় আষাঢ় মাসের ২ তারিখ, ১৪২৮ সাল। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল-

মেষ

নিজে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নিন। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক ক্লান্তি থাকবে। ইচ্ছা পূরণ হতে আসবে। আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। বাড়তি কিছু খরচ হতে পারে।

বৃষ

শরীরে কোনও যন্ত্রণার জন্য কাজে সমস্যা হবে। কাজের পথে বাধার সামনে পড়তে হতে পারে। স্বামী-স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বাড়বে। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রীর কিছু কা দেখে আপনি হতভম্ব হতে পারেন। স্বাস্থ্য হানির আশঙ্কা।

মিথুন

ব্যবসার ব্যাপারে খুব ভাল যোগাযোগ আসতে পারে। সন্তানদের জন্য শুভ খবর পাবেন। আজ সারা দিন খুব অলসতায় কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি কেনাবেচা করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।

কর্কট

আজ আঘাত লাগার আশঙ্কা আছে। সারা দিন ভালোভাবেই কাটবে। আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। সকালের দিকে মায়ের শরীরের জন্য চিকিৎসার খরচ হতে পারে। আজ সমাজসেবায় কিছু দান করার ইচ্ছে থাকবে। সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে।

সিংহ

শেয়ারে বিনিয়োগ ক্ষতির কারণ হতে পারে। আজ ধর্মীয় আলোচনায় আনন্দ পাবেন। কর্মে উন্নতির সুযোগ আছে। শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের যোগ দেখা যাচ্ছে। দূরে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। শিক্ষার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। ব্যবসায় লাভ হতে পারে।

কন্যা

আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে বিবাদের মুখোমুখি হতে হবে। বড় চাকরির খোঁজ আসতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি। সংসারে একটু অভাবের যোগ থাকবে। ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়ীতে নতুন অতিথি আসতে পারেন।

তুলা

ভালো কোনও কাজের জন্য সম্মান বাড়বে। আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয় খুব একটা ভাল হবে না। শিক্ষার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করে নিন। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান।

বৃশ্চিক

হাড়ের সমস্যায় ভুগতে হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভাল নয়। বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।

ধনু

ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। মাথা গরম করার ফলে হাতে আশা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথায় সমস্যা হবে। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য দিক সুখেই কাটবে।

মকর

সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। বাবার সঙ্গে তর্কের আশঙ্কা। বুঝে খরচ করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসবে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে।

কুম্ভ

উপকারের পরিবর্তে অপদস্ত হওয়ার আশঙ্কা। প্রেমে জটিলতা নিয়ে চিন্তা থাকবে। আজ নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন।

মীন

কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। নতুন ব্যবসা আজ শুরু না করাই ভাল হবে। আজকের দিনে খুব সতর্ক থাকুন। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সে দিকে যাবেন না।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…