এখন খবর

আজকের রাশিফল একনজরে

নিউজ ডেস্ক: আজ ১লা জুন, মঙ্গলবার, ২০২১ সাল। বাংলা জ্যৈষ্ঠ মাসের ১৭ তারিখ, ১৪২৮ সাল। আজকে আপনার ভাগ্যচক্র কী ইঙ্গিত দিচ্ছে, জেনে নিন রাশিফল‌ দেখে।

মেষ:
কোনও আশা পূরণ হতে পারে। কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে। কোনও পুরনো প্রচেষ্টার অগ্রগতি হবে। পুরনো পাওনা আদায় হতে পারে। কোনও বন্ধুর সান্নিধ্যে সময় ভালো কাটবে। উন্নতি ও লাভের যোগ দেখা যাচ্ছে। নতুন বিনিয়োগের আগে বড় ও অভিজ্ঞদের পরামর্শ অবশ্যই নিন।

বৃষ:
কর্মক্ষেত্রে অনুকুল পরিবেশ থাকবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহায়তা পাবেন। ব্যাবসায়িক কাজে অগ্রগতি। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বৈবাহিক সম্পর্কে ভালো সামঞ্জস্য থাকবে। নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন।

মিথুন:
কাজে ভাগ্যের আনুকূল্য পাবেন। অর্থাগমের সুযোগ আসতে পারে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। অসমাপ্ত কাজ শেষ করুন। শরীর ভালো থাকলেও যত্নের প্রয়োজন। কোন কথা নিয়ে দম্পতিদের মধ্যে মতভেদ হতে পারে।

কর্কট:
কাজের প্রতি আনুগত্য বৃদ্ধি পাবে। মানসিক চাপ থাকলেও কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা আশার আলো দেখাবে। কারো ওপর আস্থা স্থাপনের আগে আরেকবার ভেবে দেখতে হবে। মন ভালো রাখুন। প্রেমিক-প্রেমিকাদের জন্য আজকের দিনটি ভালো কাটবে।

সিংহ:
সামাজিক যোগাযোগ বাড়বে। আপনার আচরণে সবার মন জয় করতে সক্ষম হবেন। পুরনো কোনও ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। ইচ্ছাশক্তির জোরে যেকোনও বাধা অতিক্রম করতে পারবেন। কোন ভালো প্রস্তাব পেতে পারেন। সম্পত্তি নিয়ে ঝামেলা মিটতে পারে।

কন্যা:
আর্থিক ব্যাপারে দুর্ভাবনা থাকবে। ভালো কথা শুনতে খারাপ লাগবে। আপনার কোনও আচরণ প্রিয়জনের সঙ্গে পার্থক্য তৈরি করতে পারে। জীবনসাথীর সাথে সময় কাটান। ধৈর্য ধরুন। সময় পরিবর্তন হবে।

তুলা:
কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। কোনও সমস্যা সমাধানে বন্ধুর সহযোগিতা পাবেন। আপনার কাজে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। অনেকদিনের আটকে থাকা কাজের ফল আজ পেতে পারেন।

বৃশ্চিক:
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা বিরাজ করবে। পারিবারিক কোনও সমস্যার সমাধান হতে পারে। আর্থিক ব্যাপারে সচেতন থাকুন। স্ববিরোধী কোনও কাজে হাত দেবেন না। আপনার আর্থিক স্থিতি আগের থেকে উন্নত হবে।

ধনু:
কাজকর্মে উৎসাহ বাড়বে। কোনো তথ্য আপনার কাজের সহায়ক হতে পারে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। কর্মক্ষেত্রে পদস্থদের আনুকূল্য পাওয়া যাবে। নিজ পন্থায় অগ্রসর হবেন। প্রেমিক-প্রেমিকাদের জন্য আজকের দিনটি ভালো যাবে।

মকর:
কাজে কিছুটা উদ্বেগ থাকলেও আর্থিক দুর্ভাবনা কমবে। কোনো পরিকল্পনা বিলম্বিত। কর্মক্ষেত্রে পরিবেশ পূর্বের তুলনায় আশাপ্রদ। সময়মতো দ্রুত পদক্ষেপ নিতে পারলে লক্ষ্যে পৌঁছতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি সবার সহযোগিতা পাবেন।

কুম্ভ:
কোনও কাজে প্রশংসিত হবেন। পূর্বের তুলনায় মানসিক শক্তি বৃদ্ধি পাবে। কোনও ব্যতিক্রমী বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন। ব্যবসায় সুবৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। সুস্থ থাকুন।

মীন:
ভালো কাজের আশ্বাস পাবেন। পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যাবে। কাজে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। অর্থ অপচয় হতে পারে। জীবন সম্পর্কে আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখুন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন।

Share
Published by
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…