এখন খবর

আজকের রাশিফল একনজরে

নিউজ ডেস্ক: আজ ৩১ শে মে, সোমবার, ২০২১ সাল। বাংলা জ্যৈষ্ঠ মাসের ১৬ তারিখ, ১৪২৮ সাল। আজকে আপনার ভাগ্যচক্র কী ইঙ্গিত দিচ্ছে, জেনে নিন রাশিফল‌ দেখে।

মেষ রাশি
আজ আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। নতুন কোনও কাজ শুরু করবেন না। কাজে পুরোনো অভিজ্ঞতা আপনার সহায়ক হবে। ব্যবসায় সুবৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। আপনার আর্থিক স্থিতি আগের থেকে উন্নত হবে। জুয়া, নেশা, ফাটকা ইত্যাদি থেকে দূরে থাকুন। শিক্ষার্থীদের সফলতার যোগ দেখা যাচ্ছে। ধার্মিক কাজে মন লেগে থাকবে আজ।

বৃষ রাশি
আর্থিক স্থিতিতে পরিবর্তন আসবে। আজ সাবধানে থাকবেন ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিবারে সামঞ্জস্য বজায় থাকবে। অনেকদিনের আটকে থাকা কাজ পূর্ণ হবে। আপনার কঠোর পরিশ্রমের ফল মিলবে। কর্মক্ষেত্রে সাবধানে থাকুন। শত্রুপক্ষ ক্ষতি করতে পারে। শারীরিক অবস্থা ভালো থাকবে।

মিথুন রাশি
ভালো কোনও খবর পেতে পারেন, যা আপনার ভবিষ্যতের জন্য লাভবান হবে। ব্যবসার সাথে যুক্ত তাদের দিন ভালো যাবে। জীবনের পথে এগিয়ে চলতে কোন অভিজ্ঞ ব্যক্তির সাহায্য পাবেন। কোন ভাল প্রস্তাব পেতে পারেন। সম্পত্তি নিয়ে ঝামেলা মিটতে পারে। দম্পতিদের মধ্যে কোন কথা নিয়ে বিবাদ হতে পারে।

কর্কট রাশি
আত্মীয়-স্বজনের সাথে দেখা হতে পারে। আজকের দিনটি খুশি খুশি কাটবে।সাথে কথা বলার পর আপনি মানসিক শান্তি পাবেন। শ্বশুরবাড়ির দিক থেকে ভালো খবর পেতে পারেন। কোন কথাকে নিয়ে দম্পতিদের মধ্যে মতভেদ হতে পারে। লোকজন আপনার কথায় সম্মান করবে। আজ কোথাও যাত্রা করবেন না।

সিংহ রাশি
আপনার ব্যবহারে আপনি প্রশংসিত হবেন। সামাজিক জীবন মজবুত হবে। পরিবারের লোকের সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকাদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। চাকুরীজীবিদের পদোন্নতি হতে পারে। বিনিয়োগ করার জন্য আজকের দিনটি ভালো। আজকের দিনটি আপনার জন্য ভালো। আর্থিক স্থিতি ভালো হবে। কোন কাজের জন্য যাত্রা করতে হতে পারে।

কন্যা রাশি
আজ ব্যবসাতে লাভের মুখ দেখবেন, নতুন বিনিয়োগে লাভবান হবেন। চাকুরী ক্ষেত্রে যারা আছেন তারা তাদের সহকর্মীদের সহযোগিতা পাবেন। আপনার দিনটি ভালো কাটবে। সঠিক সময়ে আপনার যে আপনার পরিবারের কোনও সমস্যা সমাধান হবে। নতুন কাজে সফলতা পাবেন। নিজের শরীরের ওপর ধ্যান দিন।

তুলা রাশি
বাড়ীর বড়দের খেয়াল রাখুন। শিক্ষার্থীদের আজ বেশি পরিশ্রম করতে হবে। অনেকদিনের আটকে থাকা কাজের ফল আজ পেতে পারেন। আজকের দিনটি আপনার খুব ভালোভাবে কাটবে। মানসিক শান্তি অনুভব করবেন। সন্তান পক্ষ থেকে সুখবর পেতে পারেন। ভগবানের আরাধনা করুন।

বৃশ্চিক রাশি
কারও সাথে মতভেদ হতে পারে। আজকের দিনে আপনি কোন নতুন চিন্তা করতে পারেন। হঠাৎ করে কোন খরচা থেকে বাঁচুন। নতুন কিছু নেওয়ার সময় এখন না। নতুন লোকের সাথে পরিচয় হওয়ার পর আপনার জীবনে নতুন দিশা আসবে। ঘর থেকে বেরুনোর সময় মা বাবার আশীর্বাদ নিন। অচেনা লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন।

ধনু রাশি
ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। নতুন কোন প্ল্যান করতে পারেন। শিক্ষার্থীদের আজকে বেশি পড়াশোনা দরকার। আজ আপনি আপনার আর্থিক উন্নতির জন্য নতুন কোন প্ল্যান করতে পারেন। কর্মক্ষেত্রে আপনি সবার সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকাদের জন্য আজকের দিনটি ভালো যাবে। কারও কথাতে আসবেন না, সতর্ক থাকুন।

মকর রাশি
পরিবারের কোন সদস্যের শারীরিক অবস্থার জন্য চিন্তিত হতে পারেন। নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করুন। আজকে খরচা উপর নিয়ন্ত্রণ রাখুন। সমাজে আপনার কাজের প্রশংসা হবে। আজকে আপনার শারীরিক অবস্থা ভালো থাকবে। আজকের দিনে কোন নতুন লোকের সাথে আপনার পরিচয় হতে পারে। শিক্ষার্থীরা সফলতা পাবে।

কুম্ভ রাশি
আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। ব্যবসায় উন্নতি ও লাভের যোগ দেখা যাচ্ছে। নতুন বিনিয়োগের আগে বড় ও অভিজ্ঞদের পরামর্শ অবশ্যই নিন। স্বাস্থ্যে প্রতি নজর দিন। জীবনসাথীর সাথে সময় কাটান। চাকুরিজীবীদের পদোন্নতি। কোনও কাজে সফলতা না এলে হতাশ হবেন না।

মীন রাশি
বৈবাহিক সম্পর্কে ভালো সামঞ্জস্য থাকবে। নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। যাত্রা করার জন্য দিনটি ভালো। শারীরিক অবস্থা ভালো রাখার জন্য দৈনিক রুটিন মেনে চলুন। টাকা-পয়সা লেনদেনের জন্য আজকের দিনটি ভালো।

Share
Published by
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…