নিউজ ডেস্ক: আজ ২২শে মার্চ, সোমবার ২০২১ সাল। বাংলায় চৈত্র মাসের ৮ তারিখ, ১৪২৭ সাল। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল কী বার্তা দিচ্ছে-
মেষ
আজ আপনি কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন। আজ আটকে থাকা কাজগুলি সহজেই শেষ হবে। নিজের স্বাস্থ্যের ওপর বিশেষ যত্ন নিন। গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। বয়স্ক ব্যক্তিদের সাহায্য করতে পারেন। আজ মানসিক শান্তি বোধ করবেন। দিনটি ভালোই কাটবে।
বৃষ
আজ ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। আজ অজানা ব্যক্তিদের সাথে দেখা হতে পারে। পরিবারে মনোরম পরিবেশ থাকবে। মানসিক শান্তি বোধ করবেন। অফিসে কারও সাথে মতবিরোধ হতে পারে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। শিক্ষার্থীরা সাফল্য পাবে। যুবসমাজ চাকরি পেতে পারে। ব্যস্ততা থাকবে।
মিথুন
আজ অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। আপনি আপনার দক্ষতায় সেই কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। আজ আপনি বেশ ক্লান্ত বোধ করবেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে, সফলতা পাবেন।
কর্কট
অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর সাথে কাছে কোথাও বেড়াতে যেতে পারেন। কর্মক্ষেত্রে কাজগুলি সময়মতো শেষ হবে। শিক্ষার্থীরা সাফল্য পাবে। কোনো নতুন পরিকল্পনা আজ না নেওয়াই ভালো। পরিবারের সদস্যের সাথে মতবিরোধ হতে পারে। ঝুঁকি নেওয়া থেকে এড়িয়ে চলুন। দিনটি ভালো কাটবে।
সিংহ
আপনার কাজগুলি আজ সময় মতো শেষ হবে। আজ স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক শান্তি বোধ করবেন। আজ আপনি কোনো নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে আজ বেশ উদ্বিগ্ন থাকবেন। যুবকেরা চাকরি পেতে পারে। শিক্ষার্থীদের আরও পরিশ্রম করতে হবে। ব্যবসায় লাভ হবে।
কন্যা
আজ যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করুন। আজ কাউকে সাহায্য করতে পারেন। ব্যবসায়ীদের লাভ হবে। পরিবারের সদস্যদের আজ পূর্ণ সমর্থন পাবেন। বন্ধুদের সাথে মতবিরোধ হতে পারে। প্রবীণদের সেবা করুন। আজ ভাগ্য আপনার সাথে থাকবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাল ফল নাও হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন।
তুলা
আজ আপনাকে একটু বেশি সাবধান থাকতে হবে নাহলে ক্ষতি হতে পারে। পরিবারের পরিবেশ মনোরম থাকবে। কোনও ভাল কাজে ব্যয় করতে পারেন। আপনার আচরণের দিকে মনোযোগ রাখুন। অর্থলাভের সম্ভাবনা রয়েছে। দিনটি ভালোই কাটবে। আপনার সমস্যাগুলি দূর হবে। অজানা লোকেদের থেকে সাবধান থাকুন। ঈশ্বরের উপাসনা করুন।
বৃশ্চিক
আজ সমাজে আপনার সন্মান বাড়বে। কর্মক্ষেত্রে সুখবর পাবেন, কোনো নতুন দায়িত্বও পেতে পারেন। লুকোনো প্রতিভাগুলির বিকাশে নজর দিন। কোথাও বেড়াতে যেতে পারেন। দিনটি ভালই কাটবে। পরিবারের সাথে বাড়িতে সময় কাটানোর জন্য আজকের দিনটি ভালো। স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। আজ ব্যয় বেশি হতে পারে।
ধনু
আপনার আটকে থাকা কাজগুলি শেষ হবে। অপ্রয়োজনীয় কাজে ব্যয় করবেন না। আজ কাছের মানুষদের সাথে দেখা করতে পারেন। কাছে কোথাও বেড়াতেও যেতে পারেন। আজ আপনি বেশ শান্ত বোধ করবেন। আজ আপনি কোনও নতুন কাজ শুরু করতে পারেন। আত্মীয়স্বজনের সাথে মতবিরোধ হতে পারে তবে যতটা সম্ভব আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করুন।
মকর
আজ বেশ শান্ত বোধ করবেন। আপনার দক্ষতার কারনে সমাজে আপনার শ্রদ্ধা বাড়বে। কর্মক্ষেত্রে যে কোনও সমস্যার মুখোমুখি হতে পারেন। স্ট্রেস কমাতে আপনি কাছে কোথাও বেড়াতে যেতে পারেন। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। পুরোনো বন্ধুদের সাথে দেখা হবে। বেশি ব্যয় করবেন না। লেনদেন করার সময় সাবধানতা অবলম্বন করুন। অবিবাহিতদের জন্য বিয়ে স্থির হতে পারে।
কুম্ভ
আজ কর্মক্ষেত্রে আপনার কিছু সমস্যা দেখা দিতে পারে। ভাগ্য আজ আপনার সাথে থাকবে। ব্যবসায় অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে সুসংবাদ পাওয়া যাবে। দিনটি আনন্দের সাথে কাটবে। অর্থলাভ হবে। পুরোনো বন্ধুদের সাথে দেখা হবে। স্বাস্থ্য ভাল থাকবে। বিতর্ক থেকে দূরে থাকুন। কাছে কোথাও বেড়াতে যেতে পারেন। সুখবর পাবেন।
মীন
আজ ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ। বেকার যুবকেরা চাকরি পেতে পারে। আজ পরিবারে মনোরম পরিবেশ থাকবে। অজানা লোকেদের থেকে সাবধান থাকুন। অফিসের সহকর্মীরা আপনাকে সহায়তা করবেন। কাজগুলি ভালোভাবে শেষ হবে। ঈশ্বরের উপাসনা করুন। আজ সুখবর পেতে পারেন। দিনটি আনন্দের সাথে কাটবে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…