এখন খবর

কৃষি আইন বিরোধী সভা থেকে ফিরেই মুর্শিদাবাদে খুন তৃনমূল কর্মী! গোষ্ঠি কোন্দল, বলল বিরোধীরা

নিউজ ডেস্ক : সম্প্রতি পাশ হওয়া কেন্দ্রের কৃষি আইন নিয়ে সরগরম গোটা দেশ। দিল্লী সীমান্তে চলছে কৃষকদের অবস্থান। এ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সেই কৃষি আইনকে হাতিয়ার করেছে বিজেপি বিরোধী দলগুলি। তৃনমূলের পক্ষ থেকে কৃষি আইন বিরোধী সভা সমিতি মিছিল চলছে। এমনই এক কৃষি আইন বিরোধী সভায় যোগ দেওয়ার জন্য তাদের এক কর্মীকে খুন হতে হয়েছে বলে দাবি করেছে রাজ্যের শাসকদল। শুক্রবার রাতে মুর্শিদাবাদের কাসিমনগরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যদিও এই দাবি মানতে নারাজ খুন হওয়া যুবকের পরিবার।

জানা গেছে, মুর্শিদাবাদের কাসিমনগরের শংকরপুরের বাসিন্দা খুন হওয়া ওই যুবকের নাম সাদ্দাম মোমিন। ২৮ বছরের তৃনমূলকর্মী সাদ্দাম শুক্রবার বিকেলে নিজের এলাকাতেই দলের আয়োজিত একটি কৃষি আইনের বিরোধিতায় সভায় যোগ দিয়েছিল। তৃনমূলের অভিযোগ সভা শেষ হওয়ার পরে বাড়ি চলে যায় সাদ্দাম। এরপর রাতে এলাকার একটি চায়ের দোকানে ছিলেন তিনি। ইব্রাহিম মোমিন ও ইসব মোমিন নামে দুই যুবক গিয়েছিল সেখানে। সেখানেই সভায় যাওয়া নিয়ে ইব্রাহিম ও ইসবের সঙ্গে বচসা বাঁধে সাদ্দামের। অভিযোগ, সেই ঘটনার জেরেই এলোপাথাড়ি কোপানো হয় সাদ্দামকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

তৃণমূলের অভিযোগ, কৃষি আইনের বিরোধিতায় সরব হওয়ার কারণেই দুষ্কৃতীদের হাতে প্রাণ যায় ওই যুবকের। ইতিমধ্যেই দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে দলের তরফে। যদিও শাসকদলের এই অভিযোগ মানতে নারাজ মৃতের পরিবার। তাঁদের দাবি, এই খুনের পিছনে রাজনীতির যোগ নেই। তাঁদের মতে মৃত এবং অভিযুক্ত উভয় পক্ষই শাসকদলের কর্মী। ঘটনার পেছনে ব্যক্তিগত রেষারেষি কাজ করেছে।

এলাকার বিরোধীদল গুলিও অভিযোগ করেছে এই ঘটনার পেছনে শাসকদলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল কাজ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই খুনের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এটি আদৌ রাজনৈতিক বিরোধিতা নাকি রাজনীতির বাইরে কিছু সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…