এখন খবর

তৃনমূল সাফ হয়ে যাবে, বিজেপিতে যোগ দেওয়ার আগেই বললেন শিশির! পতাকা ছাড়াই যোগ অমিত শাহের মঞ্চে

নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর থেকে তৃনমূল দলটা মুছে সাফ হয়ে যাবে বলে জানিয়ে দিলেন শিশির অধিকারী। রবিবার কাঁথির শান্তিকুঞ্জ থেকে এগরার বালিঘাইয়ে অমিত শাহের জনসভায় যাওয়ার পথে এমনই পর্যবেক্ষণ রেখে গেলেন সাংবাদিকদের কাছে। বললেন, “আমরা ফুটপাতের মানুষ, ফুটপাত থেকেই লড়াই করেছি। ফের ফুটপাত থেকেই লড়াই শুরু করতে হবে। আর তৃনমূল দলটা পুরো মেদিনীপুর থেকেই সাফ হয়ে যাবে।”

এদিন এগরার ওই জনসভা থেকেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন কাঁথির এই বর্ষীয়ান নেতা এবং ক্ষোভ প্রকাশ করে বললেন, “আমাদের জোর করে বিজেপিতে ঠেলে পাঠিয়ে দেওয়া হল।’ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শিশির অধিকারী ও তাঁর পরিবারের আদ্যশ্রাদ্ধ করা হচ্ছিল। নিত্য আক্রমণ করা হয়েছে কটূ কথায়। শিশির অধিকারী দলের জেলা সভাপতি ছিলেন, তা থেকে সরিয়ে তাঁকে চেয়ারম্যান করা হয়েছিল। ছিলেন সাংসদও। কিন্তু তাঁর পরিবারকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তিনি আর তৃণমূলে সক্রিয় হতে পারেননি।

যদিও এদিন তৃনমূলের সঙ্গে দীর্ঘ ২৬ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপির মঞ্চে যাওয়ার পর আনুষ্ঠানিক ভাবে তিনি গেরুয়া পতাকা তুলে নেননি। অমিত শাহের মঞ্চে উপস্থিত থেকে নিশানা করেছেন মমতাকে। সন্দেহ প্রকাশ করেছেন আদৌ মুখ্যমন্ত্রীর পা ভেঙেছে কিনা সেই বিষয় নিয়েও।
তবে কেন মঞ্চে গেরুয়া পতাকা নেননি এর ব্যাখ্যাও দিয়েছেন শিশির। পতাকা না নেওয়ায় অনেকের হয়ত ধন্দ তৈরি হয়েছে মনে করে সেই ধন্দ নিজেই সরিয়ে দিয়েছেন শিশির অধিকারী। তিনি মঞ্চ থেকে নেমেই বলে দিলেন আমাকে ঠেলে বিজেপিতে পাঠিয়ে দেওয়া হল। আর বিজেপিতে নতুন করে যোগদানেরই বা কী আছে, শুভেন্দু যেদিন বিজেপিতে যোগদান করেছে, সেদিনই তো যোগদান হয়ে গিয়েছে আমারও।”

তিনি শুভেন্দুর প্রতি আস্থা প্রদর্শন করেছিলেন আগেও। শুভেন্দু বিজেপিতে যাওয়ার আগেও বারবার বলেছিলেন, সুস্থ আলোচনা হোক শুভেন্দুর সাথে দলীয় নেতৃত্বের। বলেছিলেন শুভেন্দুর প্রতি ব্যক্তিগত আক্রমণ, কুৎসা না করে সমাধানে আসুক দল। তারপরও অনিবার্য হয়ে উঠেছিল শুভেন্দুর শিবির ত্যাগ। নন্দীগ্রামে শুভেন্দু দাঁড়ানোর পর বলেছিলেন প্রচারে যাবেন ছেলের হয়ে।

এরপর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ৮২ বছর বয়সে দলবদল করলেন। জল্পনার অবসান ঘটিয়ে একুশের নির্বাচনের আগে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন। তবে সবুজ শিশির গেরুয়া পতাকা নিলেন না। বিজেপির পতাকা ছাড়াই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের পেছনে কী কোনও বার্তাও রেখে গেলেন মমতা ব্যানার্জীর জন্য?

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…